Breaking News
Home / TRENDING / নাগরিকত্ব আইন : জনতার দরবারে বিতর্কের ডাক শাহের

নাগরিকত্ব আইন : জনতার দরবারে বিতর্কের ডাক শাহের

নিজস্ব প্রতিনিধি।

নাগরিকত্ব বিল নিয়ে জনতার সামনে বিতর্কের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার লখনউতে জনজাগরন যাত্রায় যোগ দিয়ে শাহ বলেন, সিএএ বিরোধীরা মানুষের সামনে বিভ্রান্তি তৈরি করছে। তারা বরং বিতর্কে যোগ দিক। বিতর্কে যদি প্রমান হয় এই আইন দেশের কোনও মানুষের ক্ষতিসাধন করবে তখন তারা বিরোধিতা করুক। সিএএ বিরোধী আন্দোলনকারীদের মধ্যে ইতিমধ্যেই শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এমন আবহে শাহ এদিন বিতর্কের আহ্বান জানালেন।

বাম, কংগ্রেস ও অন্যান্য সিএএ (CAA) বিরোধী রাজনৈতিক দল এবং তাদের প্রভাবে প্রভাবিত বিভিন্ন মহল যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনকে একপ্রকার ভ্রান্তি বিলাস বলেই মনে করছে বিজেপি। ভোটের রাজনীতির কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলি এই আন্দোলন করছে বলে মনে করে তারা। একই সঙ্গে কিছু অন্ধ বিজেপি বিরোধী’ এই আন্দোলনে তাদের সহযোগিতা করছে বলেই বিজেপির ধারনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *