Breaking News
Home / TRENDING / ‘বয়কট কাশ্মীর’ ট্যুইটে ফের বিতর্কে তথাগত

‘বয়কট কাশ্মীর’ ট্যুইটে ফের বিতর্কে তথাগত

নীল রায়ঃ

আবারও বিস্ফোরক ট্যুইট করে বিতর্ক জরালেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তথাগত লেখেন, “ভারতের জনৈক অবসরপ্রাপ্ত কর্নেল আবেদন জানিয়েছেন, কাশ্মীরে বেড়াতে যাবেন না। আগামী দু’বছর অমরনাথে যাবেন না। কাশ্মীরি দোকান থেকে জিনিসপত্র কিনবেন না। প্রতি বছর শীতে যে কাশ্মীরি ব্যবসায়ীরা আসে, তাদের থেকে কিছু কিনবেন না। যা কিছু কাশ্মীরি, সবই বয়কট করুন। আমি তাঁর কথা সমর্থন করি।” তথাগত রায়ের টুইট প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। যদিও সেই অবসরপ্রাপ্ত কর্নেলের পরিচয় জানাননি রাজ্যপাল তথাগত।

প্রসঙ্গত, পুলওয়ামার জঙ্গিহানায় ৪৪ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। তথাগত রায়ের ট্যুইট যে সেই ঘটনার জেরে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু রাজ্যপালের মতো নিরপেক্ষ পদে থেকে তিনি ভারতেরই একটি অঙ্গ রাজ্যের বিরুদ্ধে কিভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেঘালয়ের রাজ্যপাল ট্যুইট করার পরে প্রতিক্রিয়া জানিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “এই ধর্মান্ধরাই কাশ্মীরকে খাদের অতলে ঠেলে দিচ্ছে। তথাগত যদি এমনটাই মনে করেন, তাহলে কাশ্মীরের নদী থেকে ভারতের জন্য বিদ্যুৎ উৎপাদন করেন কেন?”

প্রসঙ্গত দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর তথাগত রায়কে ত্রিপুরার রাজ্যপাল করে পাঠানো হয়। সেই সময় থেকে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন তিনি। যার জেরে একাধিকবার সংঘাত হয়েছে ত্রিপুরার তৎকালীন বাম সরকারের সঙ্গেও। তাতে দমে না গিয়ে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও সরাসরি দিল্লির কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে ট্যুইট করে গেছেন তথাগত। এবার তার ট্যুইট নিশানায় কাশ্মীর!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *