নিজস্ব সংবাদদাতা
রাজারহাট থানার অন্তর্গত মহিষগদির ভেরি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করল রাজারহাট থানার পুলিশ। মৃতের নাম নুরজাহান বিবি। জানা গিয়েছে স্বামী কাজে যাওয়ার সময় ১০০ টাকা নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এবং ভেরির পারে ছোট ছেলের সামনেই লাঠি দিয়ে স্ত্রীকে মারে। নুরজাহান বিবি জ্ঞান হারিয়ে ভেরিতে পরে যায়।নুরজাহানের ছেলের কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা গেলে নুরজাহানকে মৃত অবস্থায় দেখতে পায়।রাজারহাট থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে।মৃতদেহের কাছ থেকে মাফলার ও জুতো উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে নুরজাহানের স্বামীকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news