Breaking News
Home / TRENDING / উত্তপ্ত উপত্যকায় ২৫০০ কাশ্মীরি যুবক সেনা নিয়োগের পরীক্ষা দিলেন

উত্তপ্ত উপত্যকায় ২৫০০ কাশ্মীরি যুবক সেনা নিয়োগের পরীক্ষা দিলেন

ওয়েব ডেস্ক:

উত্তপ্ত উপত্যকায় মঙ্গলবার ২৫০০ কাশ্মীরি যুবক সেনায় নিয়োগের পরীক্ষা দিলেন। আজ বারামুলায় এই পরীক্ষা হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, যদিও আড়াই হাজার আবেদন পত্র পড়েছে তথাপি নিয়োগ করা হবে ১১১ জনকে। ওই সংখ্যাক পদই ফাঁকা। এই ঘটনা সব দিক থেকেই পুলওয়ামা হামলার বিপরীত চিত্র বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দেখা যাচ্ছে জঙ্গি হানায় ৪৪ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরেও কাশ্মীরি যুবকদের মধ্যে সেনায় যোগ দেওয়ার উৎসাহে ভাটা পড়েনি।

এক আবেদনকারীর বক্তব্য, সেনায় যোগ দিতে পারলে একই সঙ্গে দেশ ও পরিবারের সেবা করতে পারব। তাছাড়া কাশ্মীরে খুব বেশি কাজের সুযোগ নেই। আরেক যুবকের বক্তব্য, রাজ্যের বাইরে যেতে চাই না। সেদিক থেকে এত ভালো কাজের সুযোগ আর হয় না। এইসঙ্গে তার মন্তব্য, নিজেদের রাজ্যের সমস্যা নিয়ে আমাদেরই ভাবতে হবে। তাহলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

সংবাদ ও চিত্র সৌজন্য: এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *