Breaking News
Home / TRENDING / লজ্জা লাগলে পার্টি ছাড়ুন! দিলীপের মন্তব্যের জবাব দিতে চান না তথাগত

লজ্জা লাগলে পার্টি ছাড়ুন! দিলীপের মন্তব্যের জবাব দিতে চান না তথাগত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দিলীপ ঘোষের কথার কোনও জবাব দিতে চান না তথাগত রায়। দুই নেতাই রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি। বিধানসভা ভোটে পরাজয়ের পর প্রতিদিন তথাগত পালা করে আক্রমণ করছেন দিলীপ ঘোষ-সহ কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাদের। সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজেপি-র ভরাডুবির জন্য তথাগত নিশানা করেছেন দিলীপ ঘোষের গরমাগরম বিবৃতিকে। সম্প্রতি তিনি বলেছেন, বিজেপির রাজ্য নেতৃত্বের জন্য তাঁর লজ্জা হয়। শনিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তথাগতর করা মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন।

জবাবে দিলীপ বলেন, “এতই যদি লজ্জা লাগে তাহলে পার্টি ছেড়ে দিন না। আসলে দলের থেকে যারা সবচেয়ে বেশী পেয়েছেন, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করছেন।” প্রসঙ্গত, তথাগত রায় মোদী সরকারের জমানায় ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল হয়েছিলেন। মনে করা হচ্ছে, সেই প্রসঙ্গ টেনেই দিলীপ খোঁচা দেন তথাগতকে। তবে দিলীপের এমন মন্তব্য প্রসঙ্গে কোনও জবাব দিতে চান না তথাগত। তাঁর কথায়, “ওঁর কথার কোনও জবাব দেব না। এটাই আমার প্রতিক্রিয়া।” বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে রাজ্য বিজেপি-তে কিছুই ঠিক চলছে না। দলে যেমন চলছে ভাঙন শুরু হয়েছে, তেমনই বেড়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। সঙ্গে পাল্লা দিয়ে চলছে নেতাদের বিবৃতির পাল্টা বিবৃতির লড়াই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *