চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তাঁর রাজনৈতিক গুরুর প্রয়াণ হয়েছে। এ বার তাঁর স্মরণে আলোচনা হবে বিধানসভায়। সেই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সদ্যপ্রয়াত পঞ্চায়েত মন্ত্রীকে নিয়ে বিধানসভায় আলোচনা হবে। ১ নভেম্বর থেকেই শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। পরিষদীয় রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালীন কোনও মন্ত্রী প্রয়াত হলে, অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাবের পরেই অধিবেশন স্থগিত হয়ে যায়। সুব্রত মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও অধিবেশনের শুরুতেই শোকপ্রস্তাব আনা হবে। তবে তার পর সভা মুলতুবি হবে না। বরং তার পরেই সুব্রতর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনার জন্য বরাদ্দ রাখা হবে দেড় থেকে দু’ঘণ্টা। সেই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বক্তৃতাও করতে পারেন তিনি।
সোমবার ‘নারীদের ক্ষমতায়ন’ বিষয়ক আলোচনার প্রস্তাব থাকলেও, তা পিছিয়ে দেওয়া হয়েছে। উৎসবের মরসুমে অধিবেশন হওয়ায় বিজেপি বিধায়করা অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিলেও, সুব্রতর মতো রাজনীতিকের প্রয়াণের কথা মাথায় রেখেই তাঁরাও যোগদানের পক্ষপাতী। তবে শোকপ্রস্তাব পর্যন্ত বিধানসভার অধিবেশন কক্ষে থাকবেন তাঁরা। আলোচনায় অংশ নাও নিতে পারেন তাঁরা। সুব্রত মুখোপাধ্যায়ের মতো প্রবীণ রাজনীতিবিদের প্রয়াণের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news