নীল রায়। এবার টিটাগড় পুরসভাও হাতছাড়া হতে পারে তৃণমূলের! রবিবার সন্ধ্যায় টিটাগর এলাকায় এক সভা করে ৪ জন তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে যোগদান করান এলাকার সাংসদ অর্জুন সিং। টিটাগড় পুরসভার মোট আসন সংখ্যা ২৩। এর মধ্যে দুটি আসন থেকে দাঁড়িয়েছিলেন মনীশ। ৭ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন এই দাপুটে নেতা। নিয়মানুযায়ী পরে ৭ নম্বর ওয়ার্ড থেকে ইস্তফা দেন তিনি। ফলে এখন টিটাগড়ের মোট পুরপ্রতিনিধি ২২। এরমধ্যে বামেদের তিন ও চার কাউন্সিলর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর এখন তৃণমূল ১৫। কিন্তু সংসদ অর্জুন সিং দাবি করেছেন, “ভাটপাড়া, নৈহাটি, কাঁচরাপাড়া, হালিশহর পৌরসভার মতো টিটাগড় উড়বে গেরুয়া পতাকা ওড়ে নিশান।” প্রসঙ্গত ২৩ মে অর্জুন সিং বিজেপির প্রতীকে ব্যারাকপুর লোকসভা থেকে জয়ী হওয়ার পর সেখানে ম্লান হয়েছে তৃণমূল, দাপট বাড়িয়েছে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news