Breaking News
Home / TRENDING / ফিরে আয় কানন! শোভনকে বার্তা পাঠালেন দিদি

ফিরে আয় কানন! শোভনকে বার্তা পাঠালেন দিদি

নীল রায়। দলের ভাঙ্গনে ঘুম ছুটেছে মমতার! রবিবার ছুটির দিনে উদ্যোগী হয়ে একেবারে নিজের ব্যক্তিগত সচিব রতন মুখোপাধ্যায়কে পাঠালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে। কলকাতার মেয়র ও মন্ত্রী পদ ছেড়ে তৃণমূল থেকে নির্বাসন নিয়েছেন দিদির স্নেহের কানন। কানাঘুষো শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন তিনি। শোভনের বিজেপিতে যোগদান আটকাতে এবার খোদ উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন দুপুর নাগাদ শোভনের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর গোলপার্কের বাসভবনে যান মমতা দূত রতন। তৃণমূল সূত্রে, খবর সদর্থক পরিবেশে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। জানা গিয়েছে শোভনকে তৃণমূলে ফিরে দায়িত্ব নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছেন রতন মুখোপাধ্যায়। কিন্তু শোভন তাঁকে চূড়ান্ত কথা দিয়েছেন, এমনটাও জোর দিয়ে বলতে পারছে না তৃণমূলের একটি নির্ভরযোগ্য সূত্র। গত প্রায় এক বছর যাবৎ শোভনের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের। পরিবারের মতো দলকেও কার্যত বিদায় জানিয়ে দিয়েছেন বেহালা পূর্বের বিধায়ক। লোকসভা ভোটের আগে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মারফত বিজেপি নেতৃত্ব যোগাযোগ করার চেষ্টা করেছে তাঁর সঙ্গে। কিন্তু শোভন কোনও সিদ্ধান্ত নেননি। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে পরিস্থিতি এখন বদলেছে, তা ভালই বোঝেন তৃণমূল নেত্রী। তাই আবারও “ঘরের ছেলেকে ঘরে” ফেরাতে উদ্যোগী হয়েছেন তিনি। কিন্তু অভিমানী হয়ে দলের থেকে দূরত্ব তৈরি করা শোভন চট্টোপাধ্যায় আর তৃণমূলে ফিরবে কিনা তা বলবে সময়! এমনটাই মত রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *