ওয়েব ডেস্কঃ
নিজের অবস্থানে অনড় থেকে সভাপতি পদে ফিরতে চান না রাহুল গাঁধী। রাহুলের এই জেদের কারণে ইতিমধ্যে কংগ্রেসের ছোটবড় প্রায় ২০০ নেতা ইস্তফা দিয়েছেন। এরই মধ্যে আজ কংগ্রেস শাসিত পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করতে চান রাহুল।
বর্তমানে কংগ্রেস দলে নবীন বনাম প্রবীনের লড়াই জোরদার চলছে। অনেক বহু নবীন নেতা ইস্তফা দিলেও প্রবীণদেরকে সেভাবে চোখে দেখা যাচ্ছে না। এই অবস্থায় কংগ্রেসের পাঁচ মুখ্যমন্ত্রী রাহুলের সঙ্গে দেখা করে, তাঁরাও ইস্তফা দিতে পারে বলে কংগ্রেস সূত্রে খবর। এক কংগ্রেস নেতার মতে, দলের এই বিপর্যয়ের অবস্থায় আমরা চাইছি রাহুল গাঁধী আবার ফিরে আসুক। আর ফিরে এসে নতুন ভাবে দলকে সাজিয়ে সংগঠন তৈরি করুক। তাই মুখ্যমন্ত্রীরা যেন ইস্তফা নিয়ে রাহুলের সঙ্গে দেখা করতে যান।
কংগ্রেসের এই মুখ্যমন্ত্রীদের দলে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত ও পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। এছাড়া থাকবেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর ও রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news