ওয়েব ডেস্ক:
সে বরখাস্ত হয়। তাঁর জায়গায় কর্তৃপক্ষ বসায় আরেকজনকে, নতুন পদাধীকারিকে গুলিতে ঝাঁঝরা করে দিল বরখাস্ত হওয়া প্রাক্তন কর্মী। শুক্রবার এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের ফরিদাবাদে। বিশ্বাস পাণ্ডে (৩২) নামে টাটা স্টিলের এক কর্মী চাকরি হারানোর আক্রোশে গুলি করে খুন করল সংস্থার সিনিয়র ম্যানেজার অরিন্দম পালকে (৩৫)।

নিহত অরিন্দম পাল
সূত্রের খবর, দুপুর ১.১০ নাগাদ ঘটনাটি ঘটে। ওই সময় শিফট বদল হয়। বিশ্বাস যখন অরিন্দমের ঘরে ঢোকে অরিন্দম তখন কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন৷ আচমকাই তাঁর ঘরে ঢোকে বিশ্বাস। এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেয় সিনিয়র ম্যানেজারকে৷ অরিন্দম পেটে পরের পর ৫টি গুলি করে বিশ্বাস।
গুলির শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন অন্য কর্মীরা৷ তখন নিজের কেবিনে মৃত অবস্থায় পড়ে অরিন্দম৷ এদিকে বন্দুক উঁচিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বিশ্বাস৷
পুলিশ সূত্রে খবর, এলাহাবাদের ছেলে অভিযুক্ত বিশ্বাস পাণ্ডে এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে কাজ করতেন টাটা স্টিলে৷ কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁকে বরখাস্ত হয়৷ অন্য দিকে কলকাতার অরিন্দমের অভিযোগের ভিত্তিতেই সংস্থা বিশ্বাসকে বরখাস্ত করে। এর উপর বিশ্বাসের খোয়া যাওয়া পদেই বহাল করা হয় অরিন্দমকে৷ যা মেনে নিতে পারেনি বিশ্বাস।

অভিযুক্ত বিশ্বাস পাণ্ডে
জানা গিয়েছে, বরখাস্ত হওয়ার পর থেকে গতকাল অবধি বেকার বিশ্বাস নানাভাবে টাটা স্টিলে ফেরার চেষ্টা করছিলেন৷ কিন্তু কর্তৃপক্ষ রাজী হচ্ছিল না৷ এরপর অরিন্দমকে হুমকিও দিয়েছিল সে৷
তদন্তকারী আধিকারিকদের মতে, রাগ মেটাতে এই কাণ্ড করেছে বিশ্বাস পাণ্ডে৷ বর্তমানে ফেরার সে। পাণ্ডের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news