নিজস্ব সংবাদদাতা:
উত্তর দিনাজপুর, ১০ নভেম্বর: ইসলামপুরের দাড়িভিট স্কুল খোলার কথা ছিল আজ, কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসল নিহত দুই ছাত্রের পরিবার। দীপাবলির রাতে রাজেশের পরিবার সহ গ্রামবাসীরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল আজ শনিবার থেকে স্কুল খোলা হবে। এজন্য স্কুলের চাবি তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে। পাশাপাশি পরের দিন সর্বদলীয় বৈঠকেও সিদ্ধান্ত হয় ১০ নভেম্বর স্কুল খোলার কথা।
আজ সময় মতো স্কুলে সবাই হাজির হলেও রাজেশ ও তাপসের পরিবারের সদস্যরা ফের গেট আগলে বসেন। তাদের দাবি, গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তি ও সিবিআই তদন্ত। রাজেশের মা জানান, স্কুলে জেলা শাসক না এলে কারও হাতে স্কুলের চাবি তুলে দেবেন না। বলেন, জেলা শাসককে আসতে হবে এবং তাঁকে আমাদের দাবি মানতে হবে। তারপরেই চাবি তুলে দেওয়া হবে প্রশাসনের হাতে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুরের এএসডিও ও বিডিও সহ জেলার উচ্চ আধিকারিকরা। স্কুল খোলা নিয়ে জটিলতার সমাধানের চেষ্টা করেছেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news