ওয়েব ডেস্ক:
সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন দিঘা-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের গার্ড। চালক গাড়ি ছেড়ে দেন, এদিকে গার্ড তখন ট্রেনের তলায় মেরামতিতে ব্যস্ত ছিলেন।
দিঘা-হাওড়া এক্সপ্রেস ছাড়ে সকাল ১১.১০ নাগাদ। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর চাঁদমারি ব্রিজের কাছে ট্রেন থামিয়ে গার্ড সাহেব এসির এয়ারপ্রেসার পাইপ মেরামত করতে ট্রেনের তলায় যান। কিন্তু সেটি জুড়তে যখন তিনি ব্যস্ত তখন আচমকাই চালক ট্রেন ছেড়ে দেন। চালকের উদাসীনতায় চরম ঘটনা ঘটতে চলেছিল। কিন্তু শেষ পর্যন্ত উপস্থিত বুদ্ধির ফলে বেঁচে যান গার্ড। ট্রেন চলতে দেখে তিনি এসির পাইপ ধরে ঝুলে পড়েন।
আরপিএফ ড্রাইভারকে ওয়াকিটকিতে জানালে চালক ট্রেন থামান। বেঁচে ফেরেন গার্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news