চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
আগামী সোমবার থেকে ফের খুলছে তারাপীঠ মা তারার মন্দির (Tarapith Temple)। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ১ অগাস্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল থেকে তারাপীঠের মন্দির । প্রথম দফায় করোনা আবহের জেরে ৯৩ দিন পর রথের দিন সব রকম স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে খোলা হয়েছিলো মন্দির। কিন্তু আবার বীরভূমে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হওয়ায় ১ অগাস্ট থেকে বন্ধ ছিলো মা তারার মন্দির ।
আজ তারাপীঠ মন্দির কমিটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের জন্য দীর্ঘ অপেক্ষার পর আবার খুলতে চলেছে মা তারার মন্দির । মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানালেন, স্বাস্থ্যবিধি ওপর জোর দেওয়া হয়েছে তিনটি মূল গেটের সামনে টানেল মেশিন লাগানো হয়েছে, এছাড়াও সকলকে মাস্ক পড়তে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। সকল দর্শনার্থীদের তাপমাত্রা মাপা হবে তারপর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news