চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এখনও পর্যন্ত ভারতে মোট কোভিড-১৯ ( Covid-19) আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। কিন্তু, সুস্থতার হার (Recovery Rate) স্বস্তি দিয়েছে ভারত সরকারকে। এ পর্যন্ত দেশে সুস্থও হয়ে উঠেছেন ২২ লক্ষের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ৭০ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। কিন্তু সুস্থও হয়ে উঠেছেন ৬৩ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৬৩,৬৩১ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২২ লাখ ২২ হাজার ৫৭৭ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ। এই সুস্থতার হার প্রতিদিনই বাড়ছে। এভাবে সুস্থতার হার বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুবিধা হবে কেন্দ্রীয় সরকারের।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ৫৫ হাজার ৭৯৪ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৮৭ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ৩৩০ জন। মোট আক্রান্তের ২৩.৪৩ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন। এই অ্যাকটিভ রোগীর সংখ্যাও প্রতিদিন কমছে। ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ৪৫০ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ২১,৬৯৮ জন। তবে এর মধ্যেই এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭০ হাজার ৮৭৩ জন। অর্থাৎ এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮৭৯ জন।
আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। এখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪৩০ জন। মৃত্যু হয়েছে ৬,৩৪০ জনের। আক্রান্তের সংখ্যায় তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৪০ জন। মৃত্যু হয়েছে ৩০৯২ জনের। চার নম্বরে রয়েছে কর্নাটক। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৫৪৬ জন। মৃত্যু হয়েছে ৪৫২২ জনের। পাঁচ নম্বরে উঠে এসেছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ২৩৯ জন। মৃত্যু হয়েছে ২৭৯৭ জনের। ছ’নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৬০৪ জন। মৃত্যু হয়েছে ৪২৭০ জনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news