Breaking News
Home / TRENDING / হাইকোর্টের রায়ে গণেশ পুজো করলেন সব্যসাচী দত্ত, উদ্বোধক মুকুল রায়

হাইকোর্টের রায়ে গণেশ পুজো করলেন সব্যসাচী দত্ত, উদ্বোধক মুকুল রায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্য প্রশাসনের বাধা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের রায়ে, নির্দিষ্ট নিয়মবিধি মেনে বিধাননগরে গণেশ পুজো করলেন বিজেপি (BJP) নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। মৈত্রী সংঘের গণেশ পুজো হলেও, এলাকায় এই পুজোকে সব্যসাচী দত্তের পুজো বলেই জানে বিধাননগরবাসী। শনিবার এই পুজোর উদ্বোধন করেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অনেক ছোট পরিসরে এই পুজো হল। বিএফসিএফ ব্লকে আড়ম্বরহীন পুজোয় এলাকাবাসী উপস্থিত ছিলেন মুখে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রেখেই। ২২-২৪ আগস্ট পর্যন্ত এখানে পুজো হবে। প্রথমে বিধাননগর পুর নিগম অনুমতি না দিতে চাইলেও, শেষে হাইকোর্টের রায়ে পুজোর রাস্তা সাফ হয়।

চলতি বছর করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কারণে সব্যসাচী দত্তের গণেশ পুজো ঘিরে জটিলতা দেখা দিয়েছিল। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিধাননগর পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। পুজোর অনুমতি না পেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন কর্মকর্তারা। বৃহস্পতিবার মৈত্রী সংঘ আদালত থেকে পুজোর অনুমতি পায়।

এ প্রসঙ্গে সভাপতি তথা বিজেপি বিধায়ক সব্যসাচী দত্ত বলেন, ”পুজো নিয়ে আদালত সুস্পষ্ট নির্দেশ দিয়েছে। আমরা আদালতের কপি হাতে পাওয়ার পর বিদ্যুৎ দপ্তরের কোটেশন, বিধাননগরে পুর নিগম ও দমকল বিভাগের পারমিশন লেটার এবং তার সঙ্গে আদালতের রায়ের কপি বিধাননগর উত্তর থানায় জমা দিতে গিয়েছিলাম। তারা সেটি জমা নেয়নি। তারপর বিধাননগর কমিশনারেটে ইমেল করে সেটি পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “বৃহস্পতিবার সেটির হার্ড কপিও জমা করা হয়েছে। তবে এদিন রাত পর্যন্ত কোনও উত্তর আসেনি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *