Breaking News
Home / TRENDING / “তৃণমূলে উপেক্ষিত ছিলেন তাপস পাল।” শোকবার্তায় বললেন অধীর চৌধুরী

“তৃণমূলে উপেক্ষিত ছিলেন তাপস পাল।” শোকবার্তায় বললেন অধীর চৌধুরী

নিজস্ব প্রতিনিধি।‌

কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেতা তাপস পালের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পাশাপাশি, তাঁর প্রতি তৃণমূলের বঞ্চনার অভিযোগ আনলেন তিনি। শোকস্তব্ধ বহরমপুরের সাংসদ বলেন, “খুব দুঃখ পেলাম তাপস পালের মৃত্যুর খবর শুনে। লোকসভার সাংসদ, দেখা হত, কথা হত। জেলবন্দি থেকে বেচারা মানসিকভাবে ভেঙে পড়েছিল। সঙ্গী-সাথীরা এড়িয়ে চলতো বলে খুব কষ্ট পেত। অনেক ওষুধ খেত, হতাশা তার জীবনকে আচ্ছন্ন করেছিল।” এমন কথা বলে কার্যত তাপস পালের (Tapas Paul) প্রতি তৃণমূলের অবহেলার কথা বলেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে কৃষ্ণনগরে আর তাপস পালকে টিকিট দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে আর জনসমক্ষে আর দেখা যায়নি। তাঁর এভাবে অন্তরালে চলে যাওয়ার ঘটনাকেই উস্কে দেন অধীর চৌধুরী। তাপস পালের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন, “তাপস পালের পরিবারের প্রতি আমার সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করছি।” তবে সিবিআই হেফাজতে যে তাঁর লঘুপাপে গুরুদণ্ড হয়েছে বলেও মন্তব্য করেছেন এই কংগ্রেসের লোকসভার দলনেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *