নিজস্ব প্রতিনিধি।
দেশের বিভিন্ন জায়গায় সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন গাঁধীর আন্দোলন ভাবনা নিয়ে মুখ খুললেন সরসঙ্ঘ প্রচারক মোহন ভাগবত (Mohan Bhagwat)। সোমবার গাঁধি সংক্রান্ত একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে এসে এই বিষয়ে নিজের মতামত জানান ভাগবত। তিনি বলেন, এখন আর গাঁধির মত কেউ নেই যিনি আন্দোলন হাতের বাইরে চলে গেলে তা প্রত্যাহার করে নিতে পারেন। আন্দোলন ভুল পথে গেলে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে পারেন। আবার একই সঙ্গে নিজের মূল দর্শনে স্থির থাকতে পারেন। তাঁর মতে গাঁধী তাঁর সময়ের উপযোগী চিন্তাভাবনা করতেন এবং সেই ভাবেই আন্দোলনের রুপরেখা তৈরি করতেন। এখন আর সেই সময়টা আর নেই, তাই তাঁর ধ্যান ধারণা অক্ষরে অক্ষরে অনুসরণ করা আর সম্ভব নয়। তবে তাঁর মূল দর্শন এখনও অনুসরনীয়।
সোমবার জগমোহন রাজপুতের গাঁধীর ওপরে লেখা একটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে আসেন ভাগবত। অনুষ্ঠানের শুরুতে, যেখানে গাঁধী গুলিবিদ্ধ হয়ে ছিলেন সেখানে তাঁর প্রতি শ্রদ্ধাও জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহ, বিজেপি সাংসদ সত্যপাল সিংহ প্রমুখ।
এদিন ভাগবত বলেন, গাঁধী আন্দোলন নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন। কিন্তু এর মধ্যে কোনও কিছু ভুল প্রমাণিত হলেও তিনি সত্যের পথ থেকে সরে আসেন নি। তিনি বলেছেন, তাঁর পদ্ধতি হয়ত ভুল ছিল। তিনি নিজের ভুল স্বীকার করেছেন। কিন্তু , এখন যদি কোনও আন্দোলন আইন শৃঙ্খলার অবনতি ঘটায় তাহলে কোনও নেতা তার দায় নেবে না। তবে একই সঙ্গে ভাগবত এও বলেন যে এখন আর গাঁধী প্রাসঙ্গিক নন। এখন যদি গাঁধীর মত চলতে যাওয়া হয় তাহলে সবাই বিভ্রান্ত হবে। তাঁর নীতি আদর্শ এখন আর অক্ষরে অক্ষরে মেনে চলা যায় না। কিন্তু তাও এখনও তাঁর জীবনদর্শন অনুসরনীয়। সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
তিনি বলেন গাঁধী কোনওদিন হিন্দু হওয়ার জন্য লজ্জিত বোধ করেন নি। তিনি তাঁর ধর্মে অবিচল থেকে অন্য ধর্মকে শ্রদ্ধা করতেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news