নিজস্ব প্রতিনিধি।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে অভিনেতা তাপস পালের (Tapas Paul)। মঙ্গলবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিন ভোর রাতে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি, দুবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও ভারতীয় সংসদের সদস্য ছিলেন তাপস পাল। খাতায়-কলমে এখনও তিনি ছিলেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্য।
সেই কথা মাথায় রেখেই এই অভিনেতার পূর্ণ মর্যাদায় শেষ যাত্রার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, এদিন রাতেই মুম্বই থেকে তাঁর দেহ কলকাতায় নিয়ে আসা হবে। বুধবার সকাল থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে তাপস পালের দেহ। যেখানে তাঁর শুভানুধ্যায়ীদের পাশাপাশি অভিনয় জগতে সঙ্গীসাথীরাও শ্রদ্ধা জানাবেন তাঁকে। বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে তাপস পালের শেষকৃত্য হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news