Breaking News
Home / TRENDING / মুরগীর মাংস খেলে করোনাভাইরাস? গুজব না সত্যি? ব্যাপক ক্ষতি দেশের পোলট্রি ব্যবসায়

মুরগীর মাংস খেলে করোনাভাইরাস? গুজব না সত্যি? ব্যাপক ক্ষতি দেশের পোলট্রি ব্যবসায়

নিজস্ব প্রতিনিধি। সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল মুরগী করোনাভাইরাসের বাহক। কাজেই এখন করোনাভাইরাস এড়াতে মুরগির মাংস খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। সোস্যাল মিডিয়ায় গুজব রটার পরই পোলট্রির ব্যবসা সাড়া দেশ জুড়ে সাংঘাতিক ধাক্কা খেল।

গত তিন সপ্তাহে ৯ হাজার ২৮০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে পোলট্রি ব্যবসা। সম্স্ত দেশের অজস্র ছোট পোলট্রি ব্যবসায়ীদের ব্যবসা মার খেয়েছে সাংঘাতিকভাবে। পোলট্রির সঙ্গে সঙ্গে পড়েছে সয়াবিন আর ভুট্টার দামও। কারণ এগুলি পোলট্রিতে মুরগীর খাদ্য হিসাবে ব্যবহার হয়। অবস্থা এমনই দাঁড়ায় যে কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হয় যে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। শুধু তাই নয় মহারাষ্ট্র সতর্ক করে বলে যে এই ধরণের কোনও গুজব ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। একটি পোলট্রি সংস্থার সভাপতি উদ্ধব আহিরে জানান যে রটনার পর হঠাৎ পোলট্রিজাত জিনিসের চাহিদা এতটাই কমে যায় যে দ্রুত পড়ে যায় ডিম এবং মুরগীর দাম।

ব্রয়লার মুরগীর দাম ৭০ টাকা প্রতি কেজি থেকে কমে হয় ৩৫ টাকা প্রতি কেজি। এর ফলে ব্যবসায়ীদের আক্ষরিক অর্থেই মাথায় হাত পড়ে যায়। মহারাষ্ট্রের পোলট্রি ব্রিডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর তরফ থেকে বসন্ত কুমার শেঠি বলেন গুজবের ফলে ১২০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। ফের ঘুরে দাঁড়াতে সময় লাগবে ব্যবসায়ীদের। এখন চাহিদা কমে যাওয়ার ফলে ছোট ব্যবসায়ীরা উৎপাদন কমিয়ে দিয়েছে। এপ্রিল নাগাদ এর ফলেই পোলট্রিজাত জিনিসের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *