নীল বণিক :
তপন ঘোষের গ্রেফতারি পরোয়ানা বহু প্রশ্ন তুলে ধরল।
প্রায় চার বছর আগে হিন্দু সংহতির মতোই জমিয়তে উলামা-এ হিন্দের সভায় সাংবাদিকদের ওপর হামলা করা হয়। ভাঙা হয় ক্যামেরা, ওবি ভ্যান। জমিয়তে উলামা-এ হিন্দের সদস্যের হাত থেকে রেহাই পাননি কলকাতা পুলিশের বড় কর্তারাও। সুপ্রতীম সরকার সহ তিনজন আইপিএস আহত হয়েছিলেন। তারপরেও জমিয়তে উলামা-এ হিন্দ নেতা সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেফতার করতে পারেনি কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী একবারের জন্যও জমিয়েত উলামা-এ হিন্দের সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেননি। এমনকি সংবাদ মাধ্যমের ওপর নিগ্রহের প্রতিবাদে দুঃখ প্রকাশও করেন নি। বরং সেদিনের সভার উদ্যোক্তা সিদ্দিকুল্লা চৌধুরী এখন রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ন সদস্য। তাই তপন ঘোষের গ্রেফতারি পরোয়ানা বহু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল মুখ্যমন্ত্রীকে।
অন্যদিকে কোনও কোনও মহল বিষয়টিকে মমতা ও তপন ঘোষের বোঝাপড়ার রাজনীতি বলেই মনে করছে। তাদের মতে সঙ্ঘ বা বিজেপির সমর্থনে ভাগ বসাতেই তপনকে হিন্দু মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন মমতা স্বয়ং।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news