নিজস্ব প্রতিনিধি :
গ্রেফতার হলেন হিন্দু সংগঠনের প্রধান উপদেষ্টা তপন ঘোষ। ধর্মতলায় হিন্দু সংহতির সভামঞ্চ থেকে তাঁকে আটক করে হেয়ারস্ট্রীট থানার পুলিশ। তার সঙ্গে হিন্দু সংগঠনের তিনজন কর্মীকেও আটক করা হয়। সন্ধ্যে থেকে দীর্ঘক্ষণ তপন ঘোষকে জেরা করে পুলিশ। গন্ডগোলের সময় তপন ঘোষ কেন তাঁর সমর্থকদের আটকানোর চেষ্টা করেননি প্রশ্ন করে পুলিশ। টানা জেরার মুখে তপন ঘোষ কোন উত্তর দেননি বলেই পুলিশ সূত্রে খবর। এরপরই হেয়ারস্ট্রীট থানার পুলিশ তপন ঘোষকে গ্রেফতার করে। তাঁর সঙ্গে আটক তিন হিন্দু সংগঠনের কর্মীকেও গ্রেফতার করা হয়। ঘটনার প্রতিবাদে হেয়ার স্ট্রীট থানা ঘেরাও করে হিন্দু সংহতির সমর্থকেরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news