Breaking News
Home / TRENDING / ধর্মতলায় ধুন্ধুমার

ধর্মতলায় ধুন্ধুমার

 

ডঃ তমাল দাশগুপ্ত :

 

মুখঢেকে যায় বিজ্ঞাপনে যে যুগে লিখেছিলেন শঙ্খ, সেযুগ বিগত। এখন ব্রেকিং নিউজে মুখ ঢেকে যায়।

 

চিরন্তন নিয়েও তো কাউকে কাজ করতে হবে, বৃহৎ এবং আগামীর কথাও তো ভাবতে হয়, দুমিনিটের ইন্সট্যান্ট নুডলসের বাইরেও তো খাদ্য আছে। পৃথিবী তো এই ঘটিগরম আর হাতে গরমের অপুষ্টি নিয়ে বেশি দিন টিঁকতে পারে না।এইসব গুরুতর গুরুবাক্য মনে রেখে আমি বঙ্কিমচন্দ্রকে নিয়ে একটা প্রবন্ধ লিখছিলাম, মাঝখানে চ্যানেল হিন্দুস্তানের সম্পাদকের তলব এলো।

 

আজকের ধর্মতলায় ধর্মান্তরকরণ নিয়ে অতএব দুয়েক কথা বলছি।

 

ইসলামেএ জিনিসটার মৃত্যুদণ্ড আছে।অ্যাপোস্টেসি যাকে বলা হয়, সেটা ইসলামে নিষিদ্ধ এবং শাস্তি হল মৃত্যুদণ্ড। ইসলাম ছেড়ে অন্য ধর্মে গেলে মৃত্যুদণ্ডের নিয়ম আছে, সেটা ইসলাম সম্পর্কে সামান্য পড়াশোনা করা সবাই জানেন।

 

এমন অবস্থায়, ধর্মতলায় প্রকাশ্য মঞ্চ থেকে ধর্মান্তরকরণে যে একটা মারাত্মক ব্রাভাডো আছে, অস্বীকার করা যায় না। কিন্তু যে চোদ্দজনের পরিবার সম্পর্কে আমরা শুনলাম, তাদের এভাবে মঞ্চে এনে পাব্লিসিটিতো হল, তাদের নিরাপত্তা?

 

এদিকে সংবাদমাধ্যমও চিলুবিলু করে ছুটে যাবে, স্বাভাবিক।তাদের ব্রেকিং নিউজ দরকার।সে অবশ্য তারা পেয়েও গেছে।

 

অগ্নিযুগে যারা বিপ্লবীদের চাঁদা দিতেন, তাদের চাপে অনেক সময় বাধ্য হয়ে অ্যাকশনে যেতে হত বিপ্লবীদের, এমন দুয়েকটি ঘটনার কথা জানা গেছে।একটি বড় সংগঠন, ক্রমাগত চাঁদার ওপরে নির্ভর করে চালানো, যথেষ্ট পরিমাণে চাপের ব্যাপার, কারণ অ্যাকশন করে দেখাতে হয়, নইলে দাতাগণ তাদের ডোনেশন দেওয়া বন্ধ করে দেবেন। অবশ্য শুধু চাঁদা নয়, সদস্যদের মনোবল ধরে রাখতেও অ্যাকশন দরকার।

 

এইচমকপ্রদ অ্যাকশন করার আগে কিকি প্রস্তুতি নেওয়া হয়েছিল? সাংবাদিক এসে নানা বেয়াড়া প্রশ্ন করবে, নানা ভাবে বিব্রত করবে, সেকি অজানা ছিল? সাংবাদিকদের ডেকে এনে, যেচে এনে তারপরে ঠেঙিয়ে দেওয়াটা সৌজন্যের পরিচয় নয় অবশ্য, কিন্তু সাংবাদিকদের তরফেও প্ররোচনা থাকতে পারে। হিন্দু সংহতির কর্মীরা তো সেমিনারে যান না, প্রেস কনফারেন্স কাকে বলে জানেন না, এবং সেটাই এই সংগঠনের ইউ এস পি, সংগঠনের নেতারা এমনই প্রলেতারীয় ইমেজ প্রকাশ্যে এবং সগর্বে প্রকাশ করে থাকেন।

 

এবিপি এবং আরও কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিক প্রহৃত হয়েছেন বলে অভিযোগ এবং সেই অভিযোগেই তপনঘোষ আজ পুলিশ হেফাজতে। এখনো গ্রেপ্তার হননি শুনলাম, আটকে রেখেছে।

 

হ্যাঁ, এর আগে সিদ্দিকুল্লার সভায় সাংবাদিকদের এবং পুলিশদের মার খেতে হয়েছে, কিন্তু স্রেফ ব্রাভাডো দিয়ে কি সেই সংগঠিত ইসলামিস্ট সন্ত্রাসের সঙ্গে পাল্লা দিতে পারবেন হিন্দু সংহতি? সিদ্দিকুল্লা গ্রেপ্তার হলে রাজ্য জুড়ে দাঙ্গা হত, কারণ বাংলার ইসলামিজমওয়াহাবির সময় থেকেই একটি সংগঠিত শক্তি। মধ্যযুগে রাজশক্তি দিয়ে যে কাজ হত, রাজশক্তি বেহাত হওয়ার পরে ওয়াহাবি এসে শিখিয়েছে বাংলার ইসলামিস্টদের, কিভাবে সঙ্ঘশক্তি দিয়ে সেই কাজই করতেহবে।

 

হিন্দুতো তা শেখেনি। শরৎচন্দ্র মনে করুন। বাংলার হিন্দু তো ওভাবে দাঙ্গা করতে শেখেনি কারও কাছে।সে আজ বড়জোর কেবল রাজনৈতিক কারণে দাঙ্গা করতে পারে। কাল যদি দিল্লি থেকে সিবিআই এসে মমতাকে গ্রেপ্তার করে, সম্ভবত বাংলার হিন্দুরা পথে নেমে মারামারি করবে, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর করবে। ওই পর্যন্ত।

 

এই অবস্থাটা বদলানো দরকার, হিন্দুবীরদের সবাই বলে থাকেন।হিন্দুও দাঙ্গা করুক, অসভ্য হোক, মেরে ফাটিয়ে দিক।মুশকিল হচ্ছে এদের মধ্যে একটা বিরাট অংশই ইন্টারনেট হিন্দু।কয়েক টাকার নেটপ্যাক কিনে অনেক কিছু কমেন্ট করা যায়, কিন্তু ইসলামিস্টদের সংগঠিত শক্তির সঙ্গে পাল্লা দিয়ে সন্ত্রাস করা যায় না।আজ এবিপির পেজে তাদের যেভাবে কমেন্ট বক্সে প্রহার করেছেন ইন্টারনেট হিন্দুরা, বাস্তবেতেমন হলে এ রাজ্যের আনন্দের সাংবাদিক মাত্রেই হাসপাতালে যেতেন।

 

লুম্পেনিজম এবং এই ফেসবুকে গর্বিত ঘোষণারসন্ত্রাস একমাত্র হিন্দুত্ববাদীর এক চেটিয়া নয় অবশ্য। আজ জানা গেল পুরন্দর ভাট, ইনিফেসবুক বামপন্থীদের শাহরুখ খান বিশেষ, ইনি নাকি যুব বিজেপির এক জনকে মেরে ফেলেছেন বলে দাবি করেছেন, এবংআরও একজনকে মারবেন বলে হুমকিদিয়েছেন, অবশ্যস্ক্রিনশটযদি সত্যি হয়।

 

পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে।অন্তত ফেসবুকের আইন শৃঙ্খলার বেশ অবনতি হয়েছে, এটা বলাই যায়।

 

আপাতত এই ঘটনার যাকে বলে দ্রুত স্টকটেকিং করতে গেলে বলা দরকারঃ

 

প্রকাশ্যে মমতার রাজ্যের রাজধানীর কেন্দ্র বিন্দুতে চোদ্দ জন মুসলমানকে হিন্দু ধর্মে ফেরানো হয়েছে, এমন চাঞ্চল্যকর সংবাদের প্রেক্ষিতে মমতা চুপ করে থাকলে মুসলমান ভোট ভাঙাতে কংগ্রেস এবং সিপিএম হই হই করে নেমে পড়ত। তপনকে পুলিশ দিয়ে আটক করে মমতা নিজের ব্লক ভোটকে আশ্বস্ত করছেন।

 

তপনের ইমেজ অনেকটাই এমন হয়ে গিয়েছিল যে উনি মমতার এজেন্ট। তাতে ক্ষতি কিছু নেই, তপন যদি মমতার মন্ত্রীসভায় স্থান পেতেন, তাতে অন্তত ভারসাম্য থাকে। একধারসে তৃণমূলে শুধুমাত্র জেহাদীরাই মন্ত্রী হন, এর ফলে এ রাজ্যে যাকে বলে একটি গুরুতর লপ-সাইডেডপলিটি তৈরি হয়েছে। কিন্তু  ভারসাম্য বিশেষ হচ্ছিল না, অনেকেরই মনে হচ্ছিল, তপন স্রেফ ব্যক্তিগত বা সংগঠন গত স্বাচ্ছন্দ্য বজায় রাখতেইমমতার সঙ্গে আছেন, তৃণমূলসরকার যেরকম জেহাদী-পুষ্ট, তেমনইথাকছে, তাতেকিছুই পরিবর্তন আসেনি।

 

আজ তপন যেহেতু মমতার পুলিশ দ্বারাই আটক, ইন্টারনেটে হিন্দু গ্রুপ গুলোতে সাম্প্রতিক কালে তপনের জনপ্রিয়তা যেমন হ্রাস পাচ্ছিল, সেটা অনেকটাই আটকেছে এক ঝটকায়।আজ তপনেরই জয়জয়কার। সত্যি বলতে গেলে, একদল মুসলমান হিন্দু ধর্মে ফিরেএলে অনেক সেকুলার হিন্দুও মনে প্রাণে খুশি হন। বস্তুত একেবারে ছাপমারা জেহাদী ছাড়া আর কেউই তপনের এই উদ্যোগ দেখে বিশেষ দুঃখিত হবেন না।

 

তাই আজকের দিনটি বেশ অদ্ভুত। মমতা খুশি হবেন, তপনকে আটকে ব্লক ভোটকে বার্তা দিলেন। তপন খুশি হবেন, ইমেজ বিল্ডিং হয়েছে।হিন্দুদের একটা বড় অংশখুশি হবেন, একত রফা কনভার্শন হয়ে আসছে হিন্দুধর্ম থেকে বাইরের দিকে, এ বেশ মুখবদল।মুসলমানও খুশি হবেন, অবশেষে তৃণ পুলিশের হাতে তপন আটক হয়েছেন।আনন্দ সহ অন্যান্য সংবাদমাধ্যম একটি ব্রেকিং খবর পেয়েছে, তারাও খুশি হবেন।বিজেপির লোকেও খুশি হতে পারেন এমনকি। কারণ তারা একা-একাই তৃণ পুলিশের হাতে হেনস্থা হচ্ছিলেন এতদিন, এবার তপন ঘোষও আটক হয়েছেন।

 

ব্রেকিং নিউজের যুগে, সবার জন্যেই কিঞ্চিৎ কিঞ্চিৎ আনন্দ থাক।

 

শেষে একটাই কথা।

 

কেন্দ্রীয় সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হোক অবিলম্বে ওই মুসলমান পরিবারকে। প্রয়োজনে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে আসা হোক।

(মতামত ব্যক্তিগত । লেখক দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক)

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *