Breaking News
Home / TRENDING / করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ (Tamonash Ghosh)। বৃহস্পতিবার সকালে কলকাতার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গত এক মাস ধরে ওই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু এদিন সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন এই মিশুকে তৃণমূল নেতা। ফলতা থেকে তিনবার বিধায়কের নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০১ সালে ফলতা থেকে প্রথমবারের জন্য রাজ্য বিধানসভার সদস্য হন। ২০০৬ সালে পরাজিত হলেও, ২০১১ ও ২০১৬ সালে ওই আসন থেকেই ফের বিধায়ক হন। ৭০-এর দশকে ছাত্রজীবন থেকে রাজনীতিতে হাতেখড়ি তমোনাশের। তারপর যুব কংগ্রেস ও পরে দক্ষিণ কলকাতা তৃণমূল (TMC) কংগ্রেসের এক পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। কংগ্রেসের রাজনীতিতে তেমন আসছিলেন বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। ‌১৯৯৮ সালে যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও তাঁর সঙ্গেই দল ছাড়েন তমোনাশ ঘোষ। দলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেই কোষাধ্যক্ষ করা হয় তাঁকে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাষ্ট্রিয় পরিবহন নিগমের চেয়ারম্যান ছিলেন তমোনাশ ঘোষ। জুন মাসের মাঝামাঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিবহন চালু করার নির্দেশ দেন, সেই নির্দেশ কার্যকর করতে দুর্গাপুর যান তিনি। সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। উপসর্গ ক্রমশ দৃঢ় হলে ২২ জুন কলকাতায় হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে ফিরে আসেন ফলতার বিধায়ক। কলকাতাতেই লালারসের নমুনা পরীক্ষা হলে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। প্রথমে ভর্তি করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় বাইপাসের বেসরকারি হাসপাতাল। সেখানেই মৃত্যু হল তাঁর। পশ্চিমবঙ্গে এই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণে কোনও জনপ্রতিনিধির মৃত্যু হল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কারণে।

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের সঙ্গী তমোনাশ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “ফলতার তিন বারের বিধায়ক এবং ১৯৯৮ সাল থেকে দলের কোষাধ্যক্ষ আজ আমদের ছেড়ে চলে গেলেন। আমাদের সঙ্গে তিনি ৩৫ বছর ধরে ছিলেন। সাধারণ মানুষ ও দলের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন তিনি। সামাজিক নানা কাজে তাঁর অবদান রয়েছে।” তমোনাশবাবুর স্ত্রী ঝর্ণা ঘোষ, দুই মেয়ে ও পরিবারপরিজনদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *