চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারত-চিন উত্তেজনা পরিস্থিতির মধ্যেই পাকিস্তান বড়সড় সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনের কর্মীসংখ্যা অর্ধেক করার সিদ্ধান্ত নিল বিদেশমন্ত্রক। মঙ্গলবার পাক হাইকমিশনের চার্জ ডি’ অ্যাফেয়ার্সকে বিদেশমন্ত্রকে ডেকে পাঠানো হয়। সেখানেই কর্মী সংখ্যা কমানোর কথা জানিয়ে দেয় বিদেশমন্ত্রকের কর্তারা। একইসঙ্গে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কর্মীসংখ্যাও কমানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
হঠাৎ নয়াদিল্লির এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে, ২৭ মে চরবৃত্তির অভিযোগে ২ পাক হাই কমিশনের দুই কর্মীকে হাতেনাতে ধরে পুলিশ। জানা যায়, ধৃত ওই ২ কর্মী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে। এই খবর আসার পরই তাদের দেশে ফেরত পাঠানো হয়। নয়াদিল্লির এই পদক্ষেপের পরই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের গাড়ির ওপর হামলা এবং দুই কর্মীকে আটক করা হয়। দিনভর তাঁদের ওপর চালানো হয় শারীরিক নির্যাতন। এই ঘটনার পরই হাই কমিশনের কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, লাদাখ নিয়ে এই মুহূর্তে ভারত ও চিনের পরিস্থিতি উত্তপ্ত। এমন সময় পাক হাই কমিশনের কর্মী সংখ্যা কমানো প্রসঙ্গে সূত্র মারফত খবর, ভারতে কিছু ঘটনাবলীর ওপর নজর রাখছে পাকিস্তান। এমনকি বিভিন্ন জায়গা থেকে তারা তথ্য জোগাড় করে চিনকে সাহায্য করছে বলেও জানা যায়। তাই এই পদক্ষেপ। তবে এ নিয়ে বিশেষ কিছু জানায়নি বিদেশমন্ত্রক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news