Breaking News
Home / TRENDING / তামিলনাড়ু

তামিলনাড়ু

কমলেন্দু সরকার  :

চেন্নাই: রাজধানী শহর। ঘুরে নেওয়া যায় মেরিনা বিচ আর ইস্কনের মন্দির।

উটি: দক্ষিণের দার্জিলিং। ইউক্যালিপটাস আর পাইন ঘেরা অপূর্ব এক উপত্যকা! পাহাড়ের ঢাল জুড়ে চা-কফির বাগান। এখানে বাড়িতে তৈরি চকোলেটের স্বাদ দারুণ!

কোডাইকানাল: এও এক পাহাড়ি শহর। শৈল শহরের রানি বলা হয়।

মুকুর্থি ন্যাশনাল পার্ক: নীলগিরি পর্বতের অংশ। চার থেক সাত হাজার ফুট বিস্তৃত বনভূমি! প্রচুর ওয়াইল্ড লাইফ আছে এখানে। ট্রেকিং এবং সাফারি করা যায়।

মাদুরাই: একে বলা হয় মন্দির নগরী। তারই মধ্যে বিখ্যাত মীনাক্ষী মন্দির।

আনাইমালাই পাহাড়: এর আর এক নাম এলিফ্যান্ট বা হাতি পাহাড়। কেরালা-তামিলনাড়ু সীমান্তে। পাহাড়ের অন্দরেই আনাইমালাই অভয়ারণ্য। আছে মাংকি জলপ্রপাত, আলিয়ার, ইন্দিরা গান্ধী বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র।

তাঞ্জাভুর: তামিলনাড়ুর ভাতের হাঁড়ি। পুরনো কালে ছিল চোলদের রাজত্ব। ধর্ম, কারুকার্য ও স্থাপত্যের পীঠস্থান।

কন্যাকুমারী: ভারতের শেষপ্রান্ত। বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগরের মিলনস্থল। ভারতের একমাত্র জায়গা যেখান থেকে সূর্যাস্ত এবং চন্দ্রোদয় একইসঙ্গে দেখা যায়!

কীভাবে যাবেন: হাওড়া থেকে চেন্নাই মেল বা করমণ্ডল এক্সপ্রেস। উড়ানও আছে।

কোথায় থাকবেন: তামিলনাড়ু পর্যটন, জি-২৬, দক্ষিণাপণ শপিং কমপ্লেক্স, ২ গড়িয়াহাট রোড (দক্ষিণ), কলকাতা-৬৮। ফোন- ২৪২৩ ৭৪৩২

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *