নিজস্ব সংবাদদাতা:
১০৬ রানে অল আউট বাংলাদেশ। নেপথ্যে ইশান্ত-শামি-উমেশের পেস অ্যাটাক। একা ইশান্তই নিলেন ৫ ইউকেট। ইশান্ত শর্মাই হলেন গোলাপি বলে তথা ডে-নাইট ক্রিকেটে প্রথম ভারতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। বলা ভালো বিশ্বের সেরা বোলিং আক্রমণের সামনে খাবি খেল মিসফিকুর রহিমরা। অর্থাৎ কিনা গোলাপি টেস্টের আয়োজন যত ভালো হল ক্রিকেট তত ভালো হল না!
প্রথম দিন ৫০ রানের গণ্ডি পেরনোর আগেই পাঁচ উইকেট হারাল বাংলাদেশ। ৩৮ রানে যখন পাঁচ উইকেট পড়ল, তখনই বাংলাদেশ ড্রেসিংরুমে শ্মশানের নিস্তব্ধতা। অন্যদিকে ইশান্ত শর্মা, শামি আহমেদ, উমেশ যাদবদের আগুনে বোলিং দেখে গর্জাচ্ছে ইডেন। সব মিলিয়ে খেলার শুরুতেই গোলাপি বলের ঐতিহাসিক টেস্টকে ম্যাড়ম্যাড়ে করে দিল বাংলাদেশের ছ্ন্নছাড়া ব্যাটিং। এর মধ্যে ইশান্তের বলে হেলমেট ভেঙে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের ইউকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। প্রায় প্রতি বলেই মনে হচ্ছিল—এই ইউকেট পড়ল বলে। দেখতে দেখতে ৭তম ইউকেটেরও পতন হল। সত্যি বলতে, বিশ্বের এক নম্বর টেস্ট দলের মুখোমুখি হওয়ার মতো মানসিক দৃঢ়তা ও টেকনিকের কিছুই পাওয়া গেল না এই বাংলাদেশ দলে। এটা ঠিক যে, এই দলে শাকিব তামিম নেই। কিন্তু তাতে এমন হাল? ১০৬ রানে শেষ হয়ে যাবে ইনিংস?
এখন প্রশ্ন হল, ‘বাংলা টাইগার’দের দুঃস্বপ্ন কি এখানেই শেষ হচ্ছে, নাকি এবার যখন চওড়া ব্যাট হাতে মাঠে নামতে চলেছেন রোহিত-বিরাটরা তখনই প্রত্যক্ষ হবে তা? তবে, প্রকৃত ক্রিকেট দর্শক মানে টেস্ট ক্রিকেট দর্শক কিন্তু চাইবে ফিরে আসুক বাংলাদেশ, ব্যাটে পারেনি, লড়াই দিক বলে। মুস্তাফিজুর দারুণ কিছু করুক। যাতে করে উপভোগ্য হয়ে ওঠে এত আয়োজনের ‘গোলাপি খেলা’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news