ওয়েব ডেস্কঃ
বিশ্বের সবথেকে উঁচু আকাশচুম্বীর তকমা রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফার কাছে। গোটা বিশ্বে সবাইকে ছাড়িয়ে নাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। এবার সেই দুবাইতেই বুর্জ খলিফাকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবে আরও এক বিল্ডিং।
২০২০ সালের মধ্যে তৈরি করা হবে এটি। যার উচ্চতা হবে বুর্জ খলিফার থেকেও বেশি। নির্মাণকারী সংস্থা ‘এমার প্রপার্টিজ’ এক বিবৃতিতে একথা জানিয়েছে। উল্লেখ্য, বুর্জ খলিফার উচ্চতা ২৭০০ ফুট হলেও নতুন নির্মানের উচ্চতা কত হবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

এটি তৈরিতে খরচ হবে ১০০ কোটি ডলারের কাছাকাছি। এর ডিজাইন করবেন স্প্যানিশ-সুইস আর্কিটেক্ট সান্তিয়াগো কালাত্রাভা ভালস। টাওয়ারটি থেকে শহরের চারপাশ দেখা যাবে। ২০২০-তে দুবাইয়ে ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হওয়ার আগেই এই নির্মাণ শেষ করা হবে বলে জানানো হয়েছে। সংস্থার চেয়ারম্যান মহম্মদ আলাব্বার জানান, টাওয়ারটি হবে সরু। দুবাই জুড়ে এর আগেও বহু অত্যাধুনিক টাওয়ার তৈরি হয়েছে। তবে এই নতুন টাওয়ারটি হবে বিশ্বের কাছে এক অভিনব সৃষ্টি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news