Breaking News
Home / TRENDING / সততার পরীক্ষায় প্রথম হল ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহর

সততার পরীক্ষায় প্রথম হল ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহর

ওয়েব ডেস্কঃ

মানুষের সততা পরীক্ষা করে দেখল বিশ্বখ্যাত ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট।পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ নিয়ে মানুষের আচরণ পর্যবেক্ষণের অভিপ্রায়ে সম্প্রতি চারটি মহাদেশের মোট ষোলটি শহরজুড়ে এই গবেষণা চালায় তারা।
গবেষণার অংশ হিসেবে শহরের বিভিন্ন পার্ক, শপিং মল কিংবা সাইড ওয়াকে পঞ্চাশ ডলার, সেলফোন নাম্বার, বিজনেস কার্ড আর ফ্যামিলি ফটোগ্রাফ সমেত একটি মানিব্যাগ ফেলে রাখা হয়। উদ্দেশ্য- সে শহরের মানুষের সততা কিংবা দায়িত্ববোধ সম্পর্কে একটি ধারনা নেওয়া।

সমীক্ষায় সবচেয়ে বেশি সততা দেখিয়েছেন ফিনল্যান্ডের হেলসিঙ্কি নগরীর বাসিন্দারা যারা পড়ে থাকা মোট বারোটি মানিব্যাগের এগারোটিই ফেরত পাঠান ব্যাগে থাকা ঠিকানা কিংবা ফোন নাম্বার ব্যবহার করে।
সম্প্রতি বিভিন্ন ঘটনায় ইমেজ সঙ্কটে ভুগলেও মুম্বাই নগরীর বাসিন্দারা সততার তালিকাটিতে দ্বিতীয় স্থানটি দখল করে নেন, যেখানে মোট বারোটি মানিব্যাগের মধ্যে নয়টি মানিব্যাগই স্থানীয়রা ফেরত পাঠান।
বন্ধুত্বভাবাপন্ন নয় বলে নিউ ইয়র্ক শহরের নাগরিকদের দুর্নাম থাকলেও সেখানকার নাগরিকরা নিজেদের সততার পরিচয় দিয়ে মোট বারোটি মানিব্যাগের মধ্যে আটটিই ফেরত পাঠান।


বারোটির মধ্যে ছয়টি মানিব্যাগ ফেরত পাঠান বার্লিন নগরীর মানুষেরা। তালিকায় এরপর যতই সামনে যাওয়া হয়েছে, ততই বেরিয়ে এসেছে বিব্রতকর সব চিত্র। পোল্যান্ডের নাগরিকরা মোট বারোটি মানিব্যাগের মধ্যে পাঁচটি মানিব্যাগ ফেরত পাঠান, বাকিগুলোর আর হদিস পাওয়া যায়নি।

রিডার্স ডাইজেস্টের গবেষণার ফলাফল বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মানুষের সাইকলজি সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য আবিস্কার করেন। গবেষণার ফলাফল অনুযায়ী দেখা গেছে সততার সাথে মানুষের বয়স এবং লিঙ্গের কোন নির্দিষ্ট যোগসূত্র নেই। এর চেয়েও চমকপ্রদ আবিষ্কারটি হচ্ছে- মানিব্যাগ ফেরত পাঠানোর ব্যাপারটির সাথে সততা বিষয়টিরই সরাসরি কোন সম্পর্ক নেই। মানিব্যাগ ফেরত পাঠানো বেশিরভাগ মানুষই দাবি করেছেন তারা স্রেফ একটি নির্দিষ্ট পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখেছেন। এর সাথে সততা’র মত মানবিক গুণাবলীটির কোন সম্পৃক্ততা নেই। তবে রিডার্স ডাইজেস্টের অনেক অনলাইন পাঠকই গবেষণার এই ফলাফলটির সাথে একমত হতে পারেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *