Breaking News
Home / TRENDING / উপনির্বাচনে জয়ের পর আজ খড়্গপুরে মুখ্যমন্ত্রীর জনসভা

উপনির্বাচনে জয়ের পর আজ খড়্গপুরে মুখ্যমন্ত্রীর জনসভা

নীল রায়।

উপনির্বাচনে জয়ের পর এই প্রথম খড়্গপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দীঘা রওনা হওয়ার আগে খড়্গপুরে একটি জনসভা করবেন তিনি। করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর উপনির্বাচনে জয় পেয়েছে তাঁর দল। কিন্তু বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসনে জয় তাঁকে তৃপ্ত করেছে অনেক বেশি। শুধু বিজেপি প্রার্থী যেখানে পরাজিত হয়েছে তেমনটা নয়, এই কেন্দ্রে গেরুয়া বক্সে ধ্বস নেমেছে প্রায় ২৩ শতাংশ ভোটের।

যা রাজ্য বিজেপির কাছে যেমন অস্বস্তির বিষয়, তেমনি তৃণমূল কংগ্রেসের কাছে তা ‘মু তোর’ জবাব দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তাই ভোটে জিতে গত ২৮ নভেম্বর নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন ধন্যবাদ জানাতে যাবেন ওই তিন কেন্দ্রের মানুষকে। আগামী বুধ ও বৃহস্পতিবার দিঘাতে বসছে রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তিনি খড়গপুর সদরের মানুষকে ধন্যবাদ জানিয়ে যাবেন তৃণমূল (TMC) প্রার্থী প্রদীপ সরকারকে জয়ী করার জন্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *