Breaking News
Home / TRENDING / ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি, বাংলা মডেল সংসদে তুলবেন তৃণমূল সাংসদরা

ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি, বাংলা মডেল সংসদে তুলবেন তৃণমূল সাংসদরা

সূর্য সরকার।

সরকারি ভর্তুকিতে পেঁয়াজ। সেটাই হোক ‘বাংলা মডেল’। সোমবার সংসদে এমনই দাবি তুলবেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদরা। দেশের অন্যান্য রাজ্যেও যেন বাংলার মতোই সরকারি ভর্তুকি দিয়ে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা হয় ইস্যুকেই সংসদের দুই কক্ষ তুলে ধরবেন তারা। সোমবার থেকে রাজ্যের ১৩১ টি সুফল বাংলা স্টল, শহর কলকাতা এবং শহরতলীর ৪৩০টি খাদ্যসাথী দোকান অর্থাৎ রেশন দোকান এবং ১০৫টি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া পেঁয়াজ বিক্রি সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫৯ টাকা কেজি দরে বিক্রি করা হবে পেঁয়াজ। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার দেবে ভর্তুকি।

মঙ্গলবার থেকে আরও ৪০৫টি রেশন দোকানে একই দরে পেঁয়াজ। এমনকি অন্যান্য জেলাতেও মঙ্গলবারের পর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে বলেই প্রশাসন জানিয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই সিদ্ধান্ত আমজনতার কাছে পেঁয়াজের দামের ঝাঁজ কিছুটা হলেও কমবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।এবার মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগকেই সারাদেশের কাছে তুলে ধরতে তৎপর হবে তৃণমূল সাংসদরা।

যাতে পশ্চিমবঙ্গ সরকারের মতো অন্যান্য রাজ্যেও এই ধরনের সরকারি ভর্তুকি দিয়ে পেঁয়াজ বিক্রি করা হয় সেই বিষয়ে সংসদে পরামর্শ দেবেন তারা পাশাপাশি কেন্দ্রও যেন পেঁয়াজ বিক্রিতে এই বাংলা মডেলকে তুলে ধরে সেই দাবি জানাবেন তৃণমূল সাংসদরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *