Breaking News
Home / TRENDING / দেশে নিষিদ্ধ হল তিন তালাক, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

দেশে নিষিদ্ধ হল তিন তালাক, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক

তিন তালাক নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ৩-২ ভোটে হেরে তিন তালাক অসাংবিধানিক। প্রধান বিচারপতি ও বাকি বিচারপতিদের মধ্যে মতপার্থক্য নিয়েই পেশ হল এই রায়। প্রধান বিচারপতি খেহর এবং বিচারপতি এন আবদুল নজির তিন তালাক প্রথা বেআইনি ঘোষণার বিরুদ্ধে ছিলেন। যদিও বাকি তিন বিচারপতি জাস্টিস উদয় উমেশ ললিত, জাস্টিস কুরিয়ান জোসেফ ও জাস্টিস রোহিংটন ফলি নারিমান জানান, “ইসলামিক আইন এসেছে কোরান থেকে কিন্তু কোরানেই তিন তালাকের উল্লেখ নেই। তাই এই প্রথাকে শীর্ষ আদালত সুরক্ষা দিতে পারে না।”

অন্য কোনও মুসলিম দেশে যেখানে এই প্রথা নেই নেই সেখানে স্বাধীন ভারত কেন মুক্ত হবে না এই প্রথা থেকে? বলেও জানায় শীর্ষ আদালত।

এখনও অবধি শুধুমাত্র মুসলিম সমাজের পুরুষরাই আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে বিবাহ বিচ্ছেদ করতে পারেন। এই আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে পিটিশন ফাইল করেছিলেন আফরিন রহমান, সায়ারা বানু, ইসরাত জাহান, গুলশন পারভিন ও ফারহা ফয়েজ। যার জেরেই  এই ঐতিহাসিক রায়ের ঘোষণা।  আগামী ছয়মাস তিন তালাক দেওয়া যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট। এই ছয়মাসের মধ্যে মুসলিমদের বিবাহ বিচ্ছেদের সংক্রান্ত অন্য আইন আনতে হবে। তাই এই ছয় মাসের মধ্যে কোনও মুসলিম স্বামী তাঁর স্ত্রীকে তালাক দিতে পারবেন না।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *