নিজস্ব সংবাদদাতা :
বাগান অর্থ সচিব দেবাশিস দত্তের ফোন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলিকে। উৎপল অসুস্থ। বাড়িতে আছেন। সোমবার আইএফএ–তে আসেননি। দু’জনের ফোনে কথা বলার পর যেটা হল, সেটাই তো সংবাদমাধ্যমের খবর। রবিবার কলকাতা লিগের দ্বিতীয় দফার সূচি প্রকাশ করেছিল আইএফএ। কিন্তু এ দিন দেবাশিস–উৎপলের আলোচনায় সেই সূচিতে হয়ত বদল ঘটবে। কারণ, যে সূচি প্রকাশ করেছিল রবিবার আইএফএ, তা নিয়ে মোহনবাগান–মহমেডান দু’দলেরই আপত্তি ছিল। বাগান কর্তাদের বক্তব্য ছিল, ইস্টবেঙ্গলকে সুবিধে পাইয়ে দিয়েই সূচি হয়েছে। মঙ্গলবার আইএফএ–তে আসবেন উৎপল। তারপরই পরিবর্তিত সূচি প্রকাশ হবে। ডার্বি ১০ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও তা পিছোচ্ছে। সেপ্টেম্বেরর দ্বিতীয় সপ্তাহের আগে তা সম্ভবই নয় কোনওভাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news