চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তবলিঘ-ই-জামাতের (Tabligh-E-Jamat) ৫৬ জন সদস্য যাঁদের হায়দ্রাবাদের মালেপাল্লি বড়ি মসজিদে কোয়েরান্টিনে রাখা হয়েছিল বৃহস্পতিবার তাঁরা নিজের নিজের বাড়ি ফিরলেন। এঁদের প্রত্যেকেরই করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এঁদের কোয়রান্টিনে থাকার সময় শেষ হয়েছিল এপ্রিলের ১৪ তারিখেই। কিন্তু তারপর আরও বেশ কিছুদিন সাবধানতার খাতিরে এঁদের আইসোলেশনে রাখা হয়েছিল।
কিন্তু ওই মসজিদেই এখনও ১০ জনকে রাখা হয়েছে যাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট আসেনি। আকবর বাগের বাসিন্দা মতিউর জুনেইদ বৃহস্পতিবার ছাড়া পেয়ে বলেন যে তাঁদের সুস্থতা এটা প্রমাণ করল যে জামাতের সবাই করোনা আক্রান্ত নয় বা তাঁরাই শুধু করোনা ছড়াচ্ছেন না। জুনেইদ জানান আগে ৩০০ জামাতি চারমিনার হাসপাতাল এবং সরোজিনী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এঁদের প্রত্যেকেরই পরিচয় এবং স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news