Breaking News
Home / TRENDING / ‘হু’এর প্রতিনিধি দলকে ‘রেড কার্পেট’ মমতার, কটাক্ষ রাজ্যপালের

‘হু’এর প্রতিনিধি দলকে ‘রেড কার্পেট’ মমতার, কটাক্ষ রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হু-এর প্রতিনিধিদলকে ‘রেড কার্পেট’-এ স্বাগত, আর কেন্দ্রীয় প্রতিনিধিদলকে হুমকি ! এমনই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবারেও টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কর্তব্য স্মরণ করালেন।। এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’-র প্রতিনিধিদলের পশ্চিমবঙ্গ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। টুইট করে তিনি বলেন, “কেন্দ্রীয় দলের নির্বিঘ্নে কাজ করে যাওয়া নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি। কেন্দ্রীয় দলকে ধমকানোয় আমি উদ্বিগ্ন। পূর্ব মেদিনীপুর ও বিষ্ণুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পরিদর্শনে ‘রেড কার্পেট’ কিন্তু ওই ডব্লিউএইচও-র পরিদর্শন থেকে কী লাভ হল? বলুন!”

https://twitter.com/jdhankhar1/status/1253147095361441793?s=19

এখানেই থেমে না থেকে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইটে বলেন, “এখন সংবিধানের নিয়ম মেনে কাজ করার সময়। সংশ্লিষ্টদেরই মাইক কিংবা ঝাড়ু নিয়ে লড়াই করতে দিন।” প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন রাজ্য। বিজেপি সাংসদদের ত্রান দিতে পুলিশ প্রশাসনের আটকে দেওয়ার ঘটনা নিয়েও সরব হয়েছিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার ঘটনায় রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সংঘাত হলে, রাজ্যপাল সংবিধানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তার কর্তব্য প্রসঙ্গে অবগত করিয়েছিলেন।

এদিন রাজ্য ‘হু-‘এর (WHO) প্রতিনিধিদলের আগমন ও কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে রাজ্য সরকারের বৈষম্যমূলক আচরণ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *