Breaking News
Home / TRENDING / রবিবার ফেসবুক লাইভে সরসঙ্ঘচালক মোহন ভাগবৎ

রবিবার ফেসবুক লাইভে সরসঙ্ঘচালক মোহন ভাগবৎ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার ফেসবুক লাইভে সংঘ পরিবারের সদস্যদের মুখোমুখি হবেন সংঘের মুখ্য সঞ্চালক মোহন ভাগবত। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল বিকেল পাঁচটায় ফেসবুক লাইভে হাজির হবেন মোহন ভাগবত। সেখান থেকেই তিনি দেশে তৈরি হওয়া করোনা ভাইরাসের সংক্রমণ ও তার জেরে তৈরি হওয়ার লকডাউন পরিস্থিতি নিয়ে সংঘের সদস্যদের বেশ কিছু নির্দেশ দেবেন তিনি। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি ও আমাদের কর্তব্য’ বিষয় নিয়েই মূলত নিজের বার্তা স্পষ্ট করবেন মোহন ভাগবত।

https://www.youtube.com/user/RSSOrg

https://www.facebook.com/RSSOrg/

Video and Text : #SanghKiBaat অনলাইন ভাষণ – সাম্প্রতিক পরিস্থিতি এবং আমাদের ভূমিকা, বক্তা পূজনীয় সরসঙ্ঘচালক ডা. মোহনজী ভাগবত

সাধারণ মানুষও যাতে মোহন ভাগবত (Mohan Bhagwat) কথা শুনতে পারেন, সেই কারণে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে সংঘের পক্ষ থেকে। যে লিংক থেকে ফেসবুক লাইভে কথা বলবেন তিনি, সেই লিংকটি ইতিমধ্যে শেয়ার করার কাজও শুরু করে দিয়েছেন সংঘের সক্রিয় সদস্যরা। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অন্যান্য প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংঘের শাখাগুলো বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায় কীভাবে পরিস্থিতির মোকাবেলা করবেন সংঘের সদস্যরা। তা নিয়েই ওইদিন কথা বলবেন মোহন ভাগবত, এমনটাই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *