Breaking News
Home / TRENDING / শরীরে নিকোটিন প্যাচ লাগিয়ে করোনার চিকিৎসা, প্রয়াস ফরাসি চিকিৎসকদের

শরীরে নিকোটিন প্যাচ লাগিয়ে করোনার চিকিৎসা, প্রয়াস ফরাসি চিকিৎসকদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফরাসী বিজ্ঞানীরা করোনা রোগীদের ওপর নিকোটিন প্যাচ দিয়ে পরীক্ষামূলকভাবে এই রোগ প্রতিকারের উপায় খুঁজছেন। ইংরেজি সংবাদমাধ্যম গার্ডিয়ানে (Guardian) প্রকাশিত খবর অনুযায়ী একটি গবেষণার পর দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে সিগারেট করোনার ঝুঁকি কম করে। প্যারিসের একটি বড় হাসপাতালের সমীক্ষা বলছে করোনা ধূমপায়ীদের ওপর ততটা জাঁকিয়ে বসতে পারে না। তবে এর সঙ্গে তাঁরা একথাও বলছেন যে তার মানে এই নয় যে তাঁরা মানুষকে সিগারেট খেতে উৎসাহিত করছেন। কারণ সিগারেট ক্ষতিও করে অনেক। সেটা করোনার সময়েও অস্বীকার করা যায় না।

হাসপাতালের চিকিৎসক সদস্যরা এখানকার ৪৮০ জন রোগীর ওপর একটি সমীক্ষা চালিয়েছেন। এতে দেখা গিয়েছে এর মধ্যে ৩৫০ জনকে বেশ কিছু রোগলক্ষ্মণ নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের বাড়িতে থাকারই নির্দেশ দেওয়া হয়েছে।এঁদের অসুখ গুরুতর ছিল না। যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন এঁদের বয়স গড়ে ৬৫ এবং এঁদের মধ্যে ৪.৪ শতাংশ নিয়মিত ধূমপান করেন। যাঁদের বাড়িতে ছাড়া হয়েছে তাঁদের গড় বয়েস ৪৪ এবং এঁদের মধ্যে ৫.৩ শতাংশ ধূমপায়ী। বিখ্যাত ফরাসী নিউরোবায়োলজিস্ট জিন পিঁয়ার বলেছেন যে হতে পারে সিগারেটে থাকা নিকোটিন ভাইরাসকে সহজে ফুসফুস আক্রমণ করতে দেয় না। ফরাসি পরিসংখ্যাণ অনুযায়ী ১১ হাজার রোগীর মধ্যে ৮.৫ শতাংশ ধূমপায়ী। জিন পিঁয়ারের মতে তাঁদের ক্রস সেকশনাল স্টাডি অনুযায়ী যাঁর নিয়মিত ধূমপান করেন তাঁরা সার্স কোভ-২ এর দ্বারা কম সংক্রামিত হন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *