Breaking News
Home / TRENDING / স্থানীয় তৃণমূলে বিশ্বাস নেই, মমতার দ্বারস্থ হতে চায় সিন্ডিকেট-শিকারের পরিবার

স্থানীয় তৃণমূলে বিশ্বাস নেই, মমতার দ্বারস্থ হতে চায় সিন্ডিকেট-শিকারের পরিবার

প্রসেনজিৎ ধর

 

উত্তরপাড়ায় উলটপুরাণ!মার খেল যে, পুলিশ পাকড়াল তাকেই। আর যারা মারল তারা ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে! অন্তত, প্রথমে ‘আক্রান্ত’ ও পরে গ্রেফতার হওয়া প্রসুন দের পরিবারের লোকেদের এমনটাই অভিযোগ।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে একটি বড় নির্মাণ সংস্থায় ইমারতি দ্রব্য সরবরাহ ও তাই নিয়ে বিরোধকে কেন্দ্র করে। এই ঘটনাকে অনেকে সিন্ডিকেটের রেষারেষিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেও মনে করছেন। ইতিমধ্যেই এলাকার তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে স্বীকার করেছেন কয়েকজন মিলে ওই নির্মাণ প্রকল্পে মাল সরবরাহ করত এবং তার জেরেই গোলমাল। যদিও প্রসুনকে একজন শিল্পী হিসেবে তাপস চেনেন, ইমারতি দ্রব্যের কারবারী হিসেবে নয়। এমনটাই দাবি করেছেন তিনি। প্রসুন নিজেও বলেছেন তিনি কারবারী নন, বরং তিনি নিজেকে কোনও কারবারীর কর্মচারী বলেই পরিচয় দিয়েছেন। তবে তিনি কার হয়ে কাজ করেন তা এখনও জানা যায়নি।
তবে সে যাই হোক ঘটনা এখন অন্যদিকে মোড় নিয়েছে। প্রসুনকে হাসপাতাল চত্বর থেকেই গ্রেফতার করেছে পুলিশ। আর তাতেই রাগে ফেটে পড়েছে প্রসুনের আত্মীয় পরিজন। তাঁরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের ওপর তাঁদের কোনও ভরসা নেই। তাঁরা প্রসুনের ফরিয়াদ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান। প্রসুনের বোন ক্যামেরার সামনেই জানিয়েছেন, পুরপ্রধান তাঁদের আশ্বাস দিয়েছেন ঠিকই কিন্তু তাঁর আশ্বাসে যে তাঁরা আশ্বস্ত হননি সে কথাও গোপন করেননি প্রসুনের বোন। পুরপ্রধান দিলীপ যাদব তাঁর ভাইয়ের আক্রমণকারীদের সঙ্গে মিলেমিশে আছেন বলেই সংশয় প্রকাশ করেছেন প্রসুনের বোন। দিলীপ এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। স্থানীয় কাউন্সিলার দীপক কুণ্ডুও এই ব্যাপারে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন।
তবে স্থানীয় নেতৃত্ব চুপ করে থাকলেও ক্ষোভ বাড়ছে এলাকায়। মমতার দরজা অবধি প্রসুনের পরিজনরা পৌঁছতে পারবেন কি না জানা নেই, তবে উত্তরপাড়ার তৃণমূলের ওপর যে এলাকার বাসিন্দাদের আস্থা তলানিতে ঠেকেছে, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রসুনের পরিজনেরা।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *