Breaking News
Home / TRENDING / আরিন্দম ভট্টাচার্যের মেইল প্রকাশ্যে আনলেন স্বস্তিকা

আরিন্দম ভট্টাচার্যের মেইল প্রকাশ্যে আনলেন স্বস্তিকা

চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্কঃ ‘নগ্ন ছবি পর্নসাইটে ছড়িয়ে দেওয়া হবে’। এমনই হুমকির সন্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কে । কী ধরনের ভাষায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে, কোন ধরনের ছবি ভাইরাল করে দেওয়ার কথা বলা হয়েছে, এবার সেই সমস্ত তথ্য প্রকাশ করলেন অভিনেত্রী । এদিন অভিনেত্রী জানান, গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং করার কথা। ইন্দো আমেরিকানা প্রোডাকশনের সঙ্গে তাঁর এই ছবি নিয়ে চুক্তি হয়েছিল তার আগের জুলাই মাসে। চুক্তির বাইরে একটি টাকাও নেননি বলে জানান স্বস্তিকা। ছবির প্রচারের জন্য তাঁর কাছে একটি পোস্টার ছাড়া আর কিছুই আসেনি এবং তা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলেই জানিয়েছেন।

অভিনেত্রীর অভিযোগ, প্রযোজক সন্দীপ সরকার ও তাঁর সহযোগী রভীশ শর্মা তাঁকে এবং তাঁর ম্যানেজারকে অত্যন্ত কুরুচিকর ভাষায় মেল করেছেন। তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এমনকী প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।একটি মেইল -এ স্বস্তিকার ম্যানেজারের প্রতি অত্যন্ত অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে। আরেকটি মেলে রভীশ নিজেকে হ্যাকার হিসেবে দাবি করেন এবং স্বস্তিকার নগ্ন ছবি পর্নসাইটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছে।এ বিষয়ে ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *