Breaking News
Home / TRENDING / ফের শহরে মেয়েদের নিরাপত্তায় প্রশ্ন, শ্লীলতাহানি অভিনেত্রীর, অভিযুক্ত ক্যাবচালক

ফের শহরে মেয়েদের নিরাপত্তায় প্রশ্ন, শ্লীলতাহানি অভিনেত্রীর, অভিযুক্ত ক্যাবচালক

ওয়েব ডেস্ক:

ফের শহরে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। শ্লীলতাহানির শিকার হলেন মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। অভিযুক্ত এক ক্যাব চালক। টলিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্ত হেনস্থা হলেন এক ক্যাব চালকের হাতে। এই ঘটনা ঘটে বাইপাসে, স্বস্তিকা তখন বাড়ি থেকে স্টুডিওতে যাচ্ছিলেন।

অভিযোগ, গন্তব্যে যাওয়ার জন্য একটি উবের বুক করেন অভিনেত্রী। কিন্তু গাড়িতে উঠতেই চালক অভব্যতা শুরু করে। প্রথমে জোর করে বুকিং ক্যানসেল করে দেওয়া হয়। তারপর গন্তব্যে যাওয়ার বদলে গাড়ি ঘুরিয়ে উল্টে দিকে নিয়ে যায় চালক। স্বস্তিকা প্রতিবাদ করলে সমস্যা আরও বাড়ে। স্বস্তিকার সঙ্গে ছিলেন তাঁর বাবা, তাঁকেও গালিগালাজ করে ওই ক্যাব চালক।

প্রথমে ঘটনার কথা ফেসবুকে জানান স্বস্তিকা দত্ত। এরপর মন্ত্রী অরূপ বিশ্বাস অভিনেত্রীকে ফোন করে খবর নেন ও আশ্বাস দেন। পরে তিলজলা থানায় লিখিত অভিযোগ জানান স্বস্তিকা।

মন্ত্রীর আশ্বাসের পরেও কিন্তু প্রশ্ন উঠছে, বার বার এমন ঘটনা ঘটছে কেন? কিছুদিন আগেই প্রাক্তন মিস ইন্ডিয়া ও তাঁর গাড়ির চালককে হেনস্থা করে একদল যুবক। পরবর্তীকালে সংবাদে প্রকাশ এক মহিলা বক্সারের হেনস্থা হওয়ার কথা। অর্থাৎ এমন ঘটনা ঘটেই চলেছে। প্রশ্ন উঠছে, দেশের অন্যতম বড় শহরের আইনশৃঙ্খলা দিনে দিনে এভাবে তলানিতে পৌঁছোচ্ছে কেন? নিরাময়ে কি কিছু ভাবছে কলকাতা পুলিশ!

প্রসঙ্গত, স্বস্তিকা দত্ত জনপ্রিয় মেগা ‘ভজগোবিন্দ’-এর মুখ্য চরিত্র ছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *