ওয়েব ডেস্ক:
‘জয় শ্রী রাম’ বলায় এবার স্কুলের ভিতরে ঢুকে মার পড়ুয়াদের। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট উচ্চ বিদ্যালয়ে ঘটল এমন ঘটনা। সেখানে পড়ুয়ারা জয় শ্রীরাম বলায় বহিরাগতরা স্কুলের ভিতরে ঢুকে হামলা চালাল। জানতে পেরে পুলিশ যখন আসে ঘটনাস্থলে তখনও এলাকায় রয়েছে হামলাকারী বহিরাগতরা। স্কুল থেকে তাদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। এরপর ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান আক্রান্ত ছাত্রছাত্রীদের অভিভাবকরা। চলছে রাস্তা অবরোধও।
বাখরাহাটে বুধবার সকালে কয়েকজন পড়ুয়া স্কুলের ভিতরে খেলার ছলেই জয় শ্রী রাম ধ্বনি দেয়। তার কিছুক্ষণ পরই কয়েকজন যুবক হুড়মুড় করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে। হামলা চালায় পড়ুয়াদের ওপর। ছাত্রদের বেধড়ক মারা হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় স্কুলে।
ঘটনাস্থলে এসে স্কুলের ভিতর তাণ্ডব চালানো বহিরাগতদের লাঠিচার্জ করে বের করে দেয় পুলিশ। বহিরাগতদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি থমথমে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news