Breaking News
Home / TRENDING / উল্টোডাঙা সেতু পরিদর্শনে যাবে বিশেষজ্ঞ কমিটি

উল্টোডাঙা সেতু পরিদর্শনে যাবে বিশেষজ্ঞ কমিটি

সূর্য সরকার:

আগামীকাল উল্টোডাঙা সেতু পরিদর্শন করবেন ছয় সদস‍্যের বিশেষজ্ঞ কমিটি। পরিদর্শন করবেন সেতু বিশেষজ্ঞ অমিতাভ ঘোষালের নেতৃত্বে বিশেষ কমিটি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে উল্টোডাঙা সেতুর ঐ পিলারটি ভেঙে ফেলা হবে, নাকি সারাই করা হবে। যতক্ষণ না কমিটি কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানাচ্ছে ততক্ষণ উল্টোডাঙা সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে বলেই জানা যাচ্ছে। এই ছয়জন বিশেষজ্ঞের মধ‍্যে দুজন কেএমডিএ-র ইঞ্জিনিয়ার, বাকি চারজন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেতু বিশেষজ্ঞ। অমিতাভ ঘোষাল চিফ কনসালট্যান্ট, সমীরণ সেন কনসালট্যান্ট, শ্রীমান ভট্টাচার্য খড়গপুর আই আই টি-র ডেপুটি ডিরেক্টর, সুব্রত চক্রবর্তী স্থপতি বিশেষজ্ঞ। আশিষ সেন ও ভাস্কর সেনগুপ্ত দুজনেই কে এম ডি এর ইঞ্জিনিয়ার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *