Breaking News
Home / TRENDING / বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘেরাও থেকে মুক্তি পেলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘেরাও থেকে মুক্তি পেলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত

 নীল রায়।

দীর্ঘ সময় ঘেরাও থাকার পর শেষে মুক্তি পেলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। বুধবার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Biswabharati University) নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সেমিনারে যোগ দিতে গেলে তাঁকে ঘেরাও করে রাখে ছাত্রছাত্রীরা। ঘেরাওয়ের কথা স্বপন দাশগুপ্ত ঘেরাওয়ের কথা টুইট করে জানালে সরব হয় বিজেপি শিবির। সঙ্গে সঙ্গে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশাসনের উদ্দেশ্যে করা বার্তা দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনি বলেন, “এসএফআই ও তৃণমূলের গুন্ডারা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ঘেরাও করে রেখেছেন। পুলিশ বেপাত্তা, সংসদের কোনো ক্ষতি হলে তার পরিণাম ভয়ঙ্কর হবে।”

রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) টুইট করে ঘেরাওয়ের তীব্র নিন্দা করেন। পরে রাজ্যপাল রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমারকে ফোন করে কথা বলেন। এদিন সকাল থেকেই বিক্ষোভ চলছিল বিশ্বভারতীতে। কথা ছিল লিপিকা প্রেক্ষাগৃহে হবে সিএএ সম্বন্ধীয় ওই সেমিনার। কিন্তু বিক্ষোভের তীব্রতা দেখে শেষ মুহূর্তে শ্রীনিকেতনে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট সরিয়ে নেওয়া হয় সেমিনার। কিন্তু সেখানেও শুরু হয় বিক্ষোভ। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ শেষ হয় সেমিনার। এর পরে রাত নটা পর্যন্ত স্বপন দাশগুপ্ত-সহ সেমিনারে যোগ দেওয়া সকলকে ঘেরাও করে রাখে বিক্ষোভকারীরা। রাত ন’টা নাগাদ ওঠে ঘেরাও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *