সূর্য সরকার।
দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের রেল লাইনে বোমা রাখার ঘটনায় যুক্ত নয় বামেরা। এমনটাই দাবি করলেন সিটু (CITU) নেতা সুভাষ মুখোপাধ্যায়। তাঁর কথায়, “রেল লাইনে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে বামেরা কোনও ভাবে যুক্ত নয়। ধর্মঘটীরা এই কাজ করেছে বলে আমার মনে হয় না। কারা এ কাজ করেছে সেটা তদন্ত করে পুলিশ।” রেললাইনে বোমা রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলি বনধকে কটাক্ষ করেন তিনি। এ প্রসঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের বক্তব্য, “বৈদিক ভিলেজের ঘটনার পর মমতার দল গঠন করেছিল, বিধানসভাতে তাণ্ডব চালিয়েছিল সেগুলি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছেন। তাই এখন আবোল তাবোল বকছেন।”
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও (Somen Mitra)। বনধ সফল হয়েছে দেখে মমতা পাগলের প্রলাপ বকছে, অভিমত প্রদেশ সভাপতির। তিনি বলেন, “উনি নিজে বিরোধী নেত্রী থাকাকালীন ৭৩টি বনধ করেছিলেন। বিধানসভা ভাঙচুর করেছে ওনার দল। সেই সব ভুলে গিয়ে এখন উনি বিজেপিকে সুবিধা করে দিতে বন্ধের বিরোধিতা করেছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news