Breaking News
Home / TRENDING / কেন্দ্রের বাতিল ট্যাবলো দেখা যাবে ধর্মতলার সরকারী অনুষ্ঠানে

কেন্দ্রের বাতিল ট্যাবলো দেখা যাবে ধর্মতলার সরকারী অনুষ্ঠানে

নীল রায়।

প্রজাতন্ত্র দিবসে (Republic Day) কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো ট্যাবলো বাতিল করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। এবার সেই বাতিল হওয়া ট্যাবলেটিকে ২৬ জানুয়ারি সরকারি অনুষ্ঠানে রাস্তায় নামানোর তোড়জোড় শুরু হয়েছে নবান্নে। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ‘কন্যাশ্রী’, ‘সবুজশ্রী’ এবং ‘জল ধরো জল ভরো’ প্রকল্পকে ঘিরে ট্যাবলো পাঠানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই প্রস্তাব গ্রাহ্য হয়নি। তাই এ বছর দিল্লির ওই অনুষ্ঠানে বাংলার কোনও ট্যাবলো দেখা যাবে না। প্রস্তাব বাতিল হওয়ায় নিজেদের ক্ষোভ চেপে রাখেনি তৃণমূল (TMC)। ডেরেক ও ব্রায়েন (Derek O Brien) জাতীয় স্তরে বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন। প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা।

এমন পরিস্থিতিতে প্রশাসনিক কর্তারা পরিকল্পনা করেছেন, দিল্লি বাতিল করা ওই সব ট্যাবলো ব্যবহার করা হবে। সব ঠিকঠাক চললে আগামী ২৬ জানুয়ারি ধর্মতলার রেড রোডে জনসমক্ষে হাজির করা হবে ট্যাবলোগুলিকে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল, মহারাষ্ট্র ও বিজেপি (BJP) শাসিত ত্রিপুরার ট্যাবলো বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *