নিজস্ব প্রতিনিধি।
‘ইন্ডিয়ান ২’ সিনেমার শ্যুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। বুধবার রাতে ঘটনাটি ঘটে চেন্নাইতে কমল হাসানের (Kamal Hassan) ফিল্ম স্টুডিওতে। শুটিং চলাকালীন আচমকাই স্টুডিওর একটি ক্রেনের ওপরের অংশ ভেঙে পড়ে। গুরুতর জখম হন ছবির ডিরেক্টর শঙ্কর। মৃত্যু হয় ছবির তিন সহ-পরিচালকের। জানা গিয়েছে ভেঙেপড়া ক্রেনের নীচে দাঁড়িয়েই শ্যুটিং করছিলেন পরিচালক শঙ্কর। ক্রেনের ভিতরে লাইটের অংশে বসেছিলেন একজন সহ-পরিচালক। বাকি দু’জন সহ পরিচালক ছিলেন ক্রেনের কাছেই। আচমকাই ভেঙে পড়ে ক্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সহ-পরিচালকের।
গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনায় গুরুতর আহত হন ছবির পরিচালক শঙ্কর। ঘটনা প্রসঙ্গে পরিচালক বলেছেন, “আমরা শ্যুটিং করছিলাম। এভাবে দুর্ঘটনা ঘটে যাবে ভাবিনি। তিন সঙ্গীকে হারিয়েছি।” ঘটনায় জখম হয়েছেন আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news