Breaking News
Home / TRENDING / প্রয়াত হলেন স্বামী অগ্নিবেশ

প্রয়াত হলেন স্বামী অগ্নিবেশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রয়াত হলেন স্বামী অগ্নিবেশ (Swami Agnibesh)। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্য সমাজের এই নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। হাসপাতাল সূত্রে খবর, তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক ছিল। মঙ্গলবার থেকে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। এদিন তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়। স্বামী অগ্নিবেশের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সন্ধ্যা ৬টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সন্ধ্যা ৬টা ৩০ নাগাদ প্রয়াত হন স্বামী অগ্নিবেশ।

বর্ণময় জীবন ছিল স্বামী অগ্নিবেশের। হরিয়ানার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন স্বামী অগ্নিবেশ। রাজ্যের শিক্ষামন্ত্রীও হন তিনি। কাজ করেছেন ইউনাইটেড নেশনসের হয়েও। মাওবাদীদের হাত থেকে ৫ পুলিসকর্মীর মুক্তির সময় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেছিলেন স্বামী অগ্নিবেশ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে একজন লেকচারার হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন স্বামী অগ্নিবেশ। তবে তিনি জনপ্রিয়তা লাভ করেন বন্ডেড শ্রমিক লিবারেশনের মাধ্যমে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের আন্দোলনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

আর্য সমাজের ওয়ার্ল্ড কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন অগ্নিবেশ। ২০১১ সালে জন লোকপাল বিল বাস্তবায়নের জন্য আন্না হাজারের সঙ্গে আন্দোলনে যোগ দেন। এছাড়াও বেশ কয়েকটি সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। মহিলা ভ্রূণ হত্যার বিরুদ্ধে অভিযান ও নারী মুক্তি সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করেছিলেন তিনি। মূল্যবান সামাজিক কাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন স্বামী অগ্নিবেশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *