Breaking News
Home / TRENDING / বাংলাদেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা

বাংলাদেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা

চ্যানেল হিন্দুস্তান ঢাকা ব্যুরো :

বাংলাদেশে করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় ১৪,৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৯২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১০০ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫,৫৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১,৮৯২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২.১৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২.১৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ০. ০১ শতাংশ কম। বাংলাদেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৪ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৬৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১৯.৭০ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সরকারের (Bangladesh Govt.) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তাঁর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২,৪৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০.৫১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭০.১৪ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার ০.৩৭ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৭ জন কম মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৪১ জন। এখন পর্যন্ত দেশে এই মারণ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪,৬৬৮ জন। করোনা ভাইরাসে শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১.৩৯ শতাংশ। গত ৩ দিন ধরে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪,৯৬১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫,৬৪২ জনের। গতকালের চেয়ে আজ ৬৮১টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪,৭৪৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫,৫৫৯ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৮১২টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *