Breaking News
Home / TRENDING / বহুদলীয় গণতন্ত্রে মতান্তর হয়, বিভেদ থেকে বিচ্ছেদ ও হয় : শুভেন্দু

বহুদলীয় গণতন্ত্রে মতান্তর হয়, বিভেদ থেকে বিচ্ছেদ ও হয় : শুভেন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“বহুদলীয় গণতন্ত্রে মতান্তর হয়, বিভেদ থেকে বিচ্ছেদ ও হয়” এভাবেই তৃণমূলের সঙ্গে তাঁর বিচ্ছেদের সম্ভাবনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রামনগরে মেগা শো-র প্রতিশ্রুতি দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari) নিজেই বলেছিলেন, ১৯ নভেম্বর রামনগরে ‘মেগা শো’ হবে। এদিনের সভা ছিল সমবায় আন্দোলনের অনুষ্ঠান। যেহেতু উনি বলেছিলেন, ‘মেগা শো’ হবে তাই অনেকেই ধরে নিয়েছিলেন, আজই রাজনৈতিক বোমা ফাটাবেন তিনি। কিন্তু রামনগরের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “যাঁরা হাইপ করেছেন, তাঁদের দায়িত্ব। সমবায় তথা অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আমি রাজনীতির কথা বলব না।” তবে জানিয়ে রাখলেন, “”বহুদলীয় গণতন্ত্রে মতান্তর হয়, বিভেদ থেকে বিচ্ছেদ ও হয়।”

শুভেন্দু অধিকারী বলেন, “আজ সকালে আমি ইন্দিরা গাঁধীর ছবিতে মালা দেওয়ার পর সকলেই ভেবেছিলেন আমি অন্য দলে যোগ দেবো। আমি এখনও একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। আমাকে মুখ্যমন্ত্রী এখনও মন্ত্রী রেখেছেন। তিনিও আমাকে তাড়াননি আমিও কোথাও যায়নি। সমবায়ের মঞ্চ থেকে আমি কোনও রাজনৈতিক কথা বলবো না। রাজনীতির মঞ্চ থেকে রাজনীতির কথা বলব।” এরপরই তিনি বলেন, “আমি বসন্তের কোকিল নই। ভোট চাই ভোট দাও বলি না। সাতদিন ও ২৪ ঘন্টা দলের মানুষের সঙ্গে থাকি। লকডাউনের সময় ছিলাম কোভিডেও ছিলাম, নিজেও কোভিডে আক্রান্ত হয়েছিল। আমফানের সময় ছিলাম।” রাজনৈতিক মহলের মতে, এমন কথা বলে তিনি কলকাতায় থাকা তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্বের কথাই বলেছেন। যারা ভোটের সময় তো জেলায় জেলায় এসে প্রচারে অংশ নেন, কিন্তু কঠিন সময়ে আর কোথাও দেখা যায় না।

কারণ এদিন শুভেন্দু অধিকারী বারবার বোঝাতে চেয়েছেন কারো দয়ায় রাজনীতিতে আসেননি তিনি। পরম প্রতিটি ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন বাংলার রাজনীতিতে। এদিন শুভেন্দু বলেছেন, “আমি খুব কম বয়স থেকেই সমবায় রাজনীতি করছি। ১৯৯৬ সাল থেকে আমার সমবায় আন্দোলনে প্রবেশ। সেবারও ডেলিগেট নির্বাচিত হয়েই আমি সমবায় আন্দোলনের রাজনীতি শুরু করি। কোনও নমিনেটেড পদে নয়।” প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর নন্দীগ্রামে বিজয়া সম্মিলনী তির্যক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “রাজনীতিতে আমি প্যারাসুট নামেনি লিফটেও উঠিনি। ধাপে ধাপে সিঁড়ি ভেঙে উঠেছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *