চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের স্নায়ুযুদ্ধ চলছেই। আজ পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বিরাট জনসমাবেশ শুভেন্দু অধিকারীর। সেই সমাবেশের আগে রীতিমত চিন্তায় পড়েছে এবং শীর্ষ নেতৃত্ব। কারণ, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দল ছাড়লে, যাকে দিয়ে অধিকারী পরিবারকে আক্রমণ করবে তৃণমূল, তিনি হলেন রামনগরের তৃণমূল (TMC) বিধায়ক অখিল গিরি। সেই অখিল গিরির বিধানসভা কেন্দ্রে শুভেন্দু কি বোমা ফাটাবেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা তৃণমূল পরিবার। তৃণমূলের পক্ষে বহু রকম ভাবে শুভেন্দু অধিকারীর মানভঞ্জন পালা চলছে। কখনও প্রশান্ত কিশোর, কখনও সৌগত রায়কে দিয়ে এই প্রচেষ্টা হচ্ছে। কিন্তু, তাতেও ফল হয়নি বলে জানা গিয়েছে। বরং কোনও কোনও জনসমাবেশের তীর্যক মন্তব্য করে দলীয় নেতৃত্বের উৎকণ্ঠা বাড়িয়েছেন নন্দীগ্রাম বিধায়ক। এদিনের সমাবেশেও তেমন কিছু বলতে পারেন বলে মনে করা হচ্ছে।
গতকাল তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবহণ মন্ত্রী সম্পর্কে রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় বলেছেন, ‘‘শুভেন্দু অধিকারী আমাদের দলের বড় নেতা। তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য। আমাদের মন্ত্রিসভারও গুরুত্বপূর্ণ সদস্য।’’ কিন্তু গতকালই তৃণমূলের রাজ্য সভাপতি রাজ্যসভার সংসদ সদস্য সুব্রত বক্সীর সঙ্গে তমলুকের এক তৃণমূল নেতা ফোনালাপের অডিও ভাইরাল হয়েছে। যেখানে সুব্রত বক্সীকে বলতে শোনা যাচ্ছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে কিছুই করতে পারবেন না শুভেন্দু অধিকারী। আর নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং হাজির হলে চিত্র পাল্টে যাবে। ওই ফোনালাপে সুব্রত বক্সী বলছেন, “দল কোনভাবেই শুভেন্দুকে বহিস্কার করে শহীদ হওয়ার সুযোগ দেবে না।” রাজ্য রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ভাইরাল হওয়া অডিওতে শুভেন্দু প্রসঙ্গে দলীয় অবস্থান ব্যাখ্যা করেছেন রাজ্য সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news