চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আচমকা আগুন লাগলো হাওড়া ব্রিজে (Howrah Bridge) থাকা একটি বাসে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাগাদ হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে একটি কলকাতা গামী মিনিবাসে আগুন লেগে যায়। ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের। প্রথমে ধোঁয়া দেখতে পেয়েই যাত্রী সহ প্রত্যেকে বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন। হরিনাভি-হাওড়া রুটের মিনি বাসটি এরপর ব্রিজের উপর দাউ দাউ করতে জ্বলতে শুরু করে। যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘটনায় ব্যাপক যানজট ছড়িয়ে পড়েছে হাওড়া ব্রিজে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news